জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

দিরাই প্রেসক্লাবে শিশির মনির:  হাসিনাকে বন্দি প্রত্যার্পণ আইনের মাধ্যমে বাংলাদেশে আসতে হবে


প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৬, ৭:১৩:১৬ অপরাহ্ন

দিরাই প্রতিনিধি: বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য  অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, আইনগতভাবে বন্দি প্রত্যার্পণ ছাড়া শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আর কোনো দ্বিতীয় বিকল্প নেই। সুতরাং শেখ হাসিনার দেশে ফিরে আসতে হলে বন্দি প্রত্যার্পন আইনের মাধ্যমে আসতে হবে।
শনিবার (২১ নভেম্বর) বিকাল ২ টায় সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইনজীবি শিশির মনির বলেন, প্রত্যর্পণ চুক্তির পদ্ধতি অনুযায়ী বাংলাদেশ সরকার অনুরোধ পাঠালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তা গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাবে। বাংলাদেশ সরকার এখন পর্যন্ত তিনবার এ বিষয়ে জানতে চেয়েছে। তিনি বলেন, চুক্তির অধীনে প্রত্যর্পণ করতে হলে আগে ওই দেশে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তারের পর নিকটস্থ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। ওই ম্যাজিস্ট্রেটকে বলা হয় এক্সট্রাডাইটিং ম্যাজিস্ট্রেট। তিনি ম্যাজিস্ট্রেট হলেও তার ক্ষমতা হাইকোর্টের সমান। তিনি বাংলাদেশ থেকে পাঠানো কাগজপত্র সঠিক পেলে প্রত্যর্পণের আদেশ দেবেন। এরপর দুই সরকারের সুবিধাজনক সময় ও স্থান, অর্থাৎ পয়েন্ট অব কনভেনিয়েন্স নির্ধারণ করে হস্তান্তর সম্পন্ন হবে। শেখ হাসিনা ভারতে পলাতক থাকার স্ট্যাটাস প্রসঙ্গে শিশির মনির বলেন, লোকসভার রিপোর্ট অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির স্ট্যাটাস হলো হিউম্যানিটারিয়ান রিফিউজ, অর্থাৎ মানবিক আশ্রয়। যিনি অস্তিত্বের সংকটে ভুগছেন, এমন মানুষের ক্ষেত্রে এই আশ্রয় দেওয়া হয়। এই স্ট্যাটাস ব্যক্তিগতভাবে সরানো যায় না। ভারত সরকারকে আগে স্ট্যাটাস পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে। এ ক্ষেত্রে পাসপোর্ট বা ট্রাভেল পাসের প্রয়োজন নেই। এটা এক দেশের সরকার আরেক দেশের সরকারের কাছে প্রত্যর্পণ করে।
অস্থিতিশীল পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, অস্থিতিশীলতা আসলে রাজনৈতিক আন্দোলন। বোমা ফাটানোর আন্দোলন দিয়ে বড় অর্জন হয় না। ৫ আগস্টে হাজার হাজার নারী-পুরুষ, ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে রাস্তায় নেমেছিল। সেটাই ছিল শক্তিশালী গণআন্দোলন। বর্তমানে যা চলছে, তা খণ্ডিত ও নাশকতামূলক। বড় অর্জনের জন্য লাখ লাখ মানুষের রাস্তায় নামা প্রয়োজন। জামায়াত ও বিএনপির ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, সরকারি ও বিরোধী দলের মধ্যে গঠনমূলক সমালোচনার পরিবেশ থাকতে হবে। গালাগালি, বাজে শব্দ ব্যবহার ও অপমান বন্ধ করতে হবে। বিরোধী দল হোক বা সরকারি দল হোক, কেউ এমন করলে তাকে থামাতে হবে। জুলাই আন্দোলনের প্রাপ্তি ও গণভোটে গুরুত্ব দিতে হবে। ৫ আগস্টের চেতনার বাইরে গেলে রাষ্ট্রব্যবস্থা ব্যর্থ হবে, এ বিষয়ে সবাই একমত। শহীদ ওসমান হাদী হত্যা মামলা অগ্রগতি প্রসঙ্গে শিশির মনির বলেন, একটি চার্জশিট দেওয়া হলেও বাদীপক্ষ তা গ্রহণ না করে নারাজি দিয়েছে। ফলে মামলাটি আবার অধিকতর তদন্তে গেছে। এখন মূল প্রশ্ন হলো, মোটরসাইকেল থেকে যে অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে, সেই অস্ত্রের যোগান কোথা থেকে এসেছে এবং এর পেছনে কারা ষড়যন্ত্রকারী ছিল। শুধু কে মেরেছে, তা বের করলেই হবে না, এটি কোনো পরিকল্পনা বা ডিজাইনের অংশ কি না, তা বের করতে হবে। শিশির মনির আরও বলেন, তদন্তকারী কর্মকর্তারা দক্ষ, কিন্তু তাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। হস্তক্ষেপ করলে তদন্ত দুর্বল হয়ে যায়। সাগর-রুনি হত্যা মামলার ক্ষেত্রেও একই অবস্থা হয়েছিল। সরকার বিচার চায়। নারাজি পিটিশন আদালত গ্রহণ করায় এখন অধিকতর তদন্তের প্রতিবেদনের অপেক্ষা করতে হবে। মতবিনিময়ে দিরাই প্রেসক্লাবে সভাপতি জিয়াউর রহমান লিটন, সাবেক আহবায়ক শোয়েব হাসান, সাধারণ সম্পাদক ইমরান হোসাইনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রচ্ছদ এর আরও খবর
দক্ষিণ সুরমা জামায়াতের জনশক্তি সমাবেশে ফখরুল : জুলাই সনদ বাস্তবায়ন করে ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুদৃঢ় করুন 

দক্ষিণ সুরমা জামায়াতের জনশক্তি সমাবেশে ফখরুল : জুলাই সনদ বাস্তবায়ন করে ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুদৃঢ় করুন 

বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউকে সভাপতি গুলজার খান’র সংবর্ধনায় এমপি লুনা: শিক্ষার প্রসার ও মানবকল্যাণে প্রবাসীদের অবদান অনন্য 

বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউকে সভাপতি গুলজার খান’র সংবর্ধনায় এমপি লুনা: শিক্ষার প্রসার ও মানবকল্যাণে প্রবাসীদের অবদান অনন্য 

সিলেটে সশস্ত্র বাহিনী দিবস পালন

সিলেটে সশস্ত্র বাহিনী দিবস পালন

সর্বশেষ সংবাদ
মালয়েশিয়ায় ৩৪ কারখানায় একযোগে সাঁড়াশি অভিযান আটক বাংলাদেশিসহ ৫১৯ অভিবাসী
মালয়েশিয়ায় ৩৪ কারখানায় একযোগে সাঁড়াশি অভিযান আটক বাংলাদেশিসহ ৫১৯ অভিবাসী
সকল নৈরাজ্য অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : মাওলানা এমরান আলম 
সকল নৈরাজ্য অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : মাওলানা এমরান আলম 
পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
কমলগঞ্জে বিয়ের দিন বর উধাও
কমলগঞ্জে বিয়ের দিন বর উধাও
আ.লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বড়লেখায় বিক্ষোভ সমাবেশ
আ.লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বড়লেখায় বিক্ষোভ সমাবেশ
দিরাই প্রেসক্লাবে শিশির মনির:  হাসিনাকে বন্দি প্রত্যার্পণ আইনের মাধ্যমে বাংলাদেশে আসতে হবে
দিরাই প্রেসক্লাবে শিশির মনির:  হাসিনাকে বন্দি প্রত্যার্পণ আইনের মাধ্যমে বাংলাদেশে আসতে হবে
দক্ষিণ সুরমা জামায়াতের জনশক্তি সমাবেশে ফখরুল : জুলাই সনদ বাস্তবায়ন করে ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুদৃঢ় করুন 
দক্ষিণ সুরমা জামায়াতের জনশক্তি সমাবেশে ফখরুল : জুলাই সনদ বাস্তবায়ন করে ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুদৃঢ় করুন 
বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউকে সভাপতি গুলজার খান’র সংবর্ধনায় এমপি লুনা: শিক্ষার প্রসার ও মানবকল্যাণে প্রবাসীদের অবদান অনন্য 
বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউকে সভাপতি গুলজার খান’র সংবর্ধনায় এমপি লুনা: শিক্ষার প্রসার ও মানবকল্যাণে প্রবাসীদের অবদান অনন্য 
সিলেটে সশস্ত্র বাহিনী দিবস পালন
সিলেটে সশস্ত্র বাহিনী দিবস পালন
তিন মোড়লের মহামিলন : শান্তি নাকি স্বার্থের নতুন ছক?
তিন মোড়লের মহামিলন : শান্তি নাকি স্বার্থের নতুন ছক?
 ডা. নুরুল আম্বিয়া  স্মরণে রোটারি ক্লাব জালালাবাদের শোকসভা
 ডা. নুরুল আম্বিয়া  স্মরণে রোটারি ক্লাব জালালাবাদের শোকসভা
সীমান্তে ১৯ বিজিবির ভারতীয় চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির ভারতীয় চোরাইপণ্য জব্দ
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১৩৩
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১৩৩
সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত
দ: সুরমায় ট্রাক-বাইক সংঘর্ষে নিহত ১
দ: সুরমায় ট্রাক-বাইক সংঘর্ষে নিহত ১
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top