নাইওরপুলে ৭৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৬, ৮:২১:০৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর নাইওরপুল পয়েন্ট এলাকা থেকে ৭৮ পিস ইয়াবাসহ মোঃ এয়ামিন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। রোববার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে নাইওরপুল পয়েন্টের নিউ জালালাবাদ হীল নামের দোকানের পাশের গলিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার এসএমপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, গ্রপ্তার এয়ামিন সিলেটের শাহপরাণ থানাধীন সৈদানী কলোনি এলাকার মোঃ মিজান আহমদের ছেলে। এঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ও আাটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।





