জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

৩০ বছর আগেই মিলতে পারে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ইঙ্গিত : গবেষণা


প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৬, ৬:৪১:৫১ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : হার্ট অ্যাটাক বা স্ট্রোক সাধারণত হঠাৎ ঘটে বলে মনে হয়। তবে এসব রোগের ঝুঁকির লক্ষণ শরীরে অনেক আগে থেকেই দেখা দিতে পারে। নতুন এক গবেষণায় দেখা গেছে, কারও হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার প্রায় ৩০ বছর আগেই কিছু শারীরিক পরিবর্তন থেকে ঝুঁকির আভাস পাওয়া সম্ভব। গবেষকদের মতে, এ ক্ষেত্রে রক্তচাপ ও কোলেস্টেরলের পাশাপাশি রক্তে থাকা বিশেষ কিছু প্রোটিন গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। এসব উপাদান বিশ্লেষণ করে ভবিষ্যতে কারা হৃদরোগের বেশি ঝুঁকিতে রয়েছেন, তা আগেভাগে বোঝা সম্ভব হতে পারে।
গবেষণাটি প্রকাশিত হয়েছে ২৩ নভেম্বর জেএএমএ নেটওয়ার্ক ওপেন সাময়িকীতে। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নরওয়ের চারটি দীর্ঘমেয়াদি স্বাস্থ্য গবেষণার তথ্য বিশ্লেষণ করেছেন বিজ্ঞানীরা। প্রায় ১ লাখ ১৪ হাজার সুস্থ মানুষের ৩৪ বছরের স্বাস্থ্যতথ্য ছিল এই বিশ্লেষণে। গবেষকেরা অংশগ্রহণকারীদের রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা পর্যবেক্ষণ করেন। পরে তাদের মধ্যে যারা হার্ট অ্যাটাক বা স্ট্রোকে আক্রান্ত হয়েছেন, তাদের সঙ্গে সুস্থ থাকা ব্যক্তিদের তথ্য তুলনা করা হয়।
এতে দেখা যায়, পরবর্তী সময়ে হার্ট অ্যাটাক বা স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের রক্তচাপ ও কোলেস্টেরলের ধরনে অন্যদের তুলনায় পার্থক্য ছিল। গুরুত্বপূর্ণ বিষয় হলো, রোগে আক্রান্ত হওয়ার প্রায় ৩০ বছর আগেও এসব পার্থক্যের ইঙ্গিত পাওয়া গেছে। গবেষণায় নারী ও পুরুষের তথ্য আলাদাভাবেও বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা যায়, বয়স ও নারী-পুরুষভেদে হৃদরোগের ঝুঁকি বাড়ার ধরন আলাদা। মধ্যবয়সে নারীদের রক্তচাপ সাধারণত পুরুষদের তুলনায় কম থাকে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই চিত্র বদলে যায়। গবেষকদের মতে, হৃদরোগের ঝুঁকি মূল্যায়নের সময় বয়সের পাশাপাশি নারী-পুরুষের পার্থক্যও বিবেচনায় রাখা প্রয়োজন।
গবেষণায় রক্তে থাকা তিন ধরনের প্রোটিনের দিকেও নজর দিয়েছেন বিজ্ঞানীরা। এগুলো হলো কার্ডিয়াক ট্রোপোনিন, এনটি-প্রোবিএনপি এবং সি-রিঅ্যাকটিভ প্রোটিন (সিআরপি)। কার্ডিয়াক ট্রোপোনিন ও এনটি-প্রোবিএনপি হৃদযন্ত্রের পেশির ক্ষতির সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে সি-রিঅ্যাকটিভ প্রোটিন শরীরে প্রদাহের মাত্রা সম্পর্কে ধারণা দেয়।
গবেষকেরা দেখেছেন, যারা পরবর্তী সময়ে হার্ট অ্যাটাক বা স্ট্রোকে আক্রান্ত হয়েছেন, তাদের রক্তে কার্ডিয়াক ট্রোপোনিন ও সিআরপির মাত্রায় পার্থক্য দেখা গিয়েছিল প্রায় ৩০ বছর আগেই। এনটি-প্রোবিএনপির ক্ষেত্রে এই পার্থক্য দেখা যায় প্রায় ১০ বছর আগে। গবেষকদের মতে, হৃদরোগের ঝুঁকি সম্পর্কে জানতে বেশি বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত নয়। ৪০ বছর বয়স থেকেই নিয়মিত রক্তচাপ মাপা এবং হৃদরোগের ঝুঁকি মূল্যায়ন করা ভালো।
কারও উচ্চ রক্তচাপ ধরা পড়লে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ, খাবারে লবণ কমানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। কারণ রক্তচাপ ও কোলেস্টেরলের মতো ঝুঁকিগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে রক্তে বিশেষ প্রোটিনের মাত্রা বেশি পাওয়া গেলে ঠিক কী ধরনের চিকিৎসা নেওয়া উচিত, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন। বিশেষজ্ঞদের আশা, ভবিষ্যতে রক্তের বিভিন্ন উপাদান ও জিনগত ঝুঁকি একসঙ্গে বিশ্লেষণ করে কারা সবচেয়ে বেশি হৃদরোগের ঝুঁকিতে আছেন, তা আরও ভালোভাবে শনাক্ত করা সম্ভব হবে।
গবেষণার সহলেখক ও এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষক ডরিয়েন কিমেনাই বলেন, হৃদরোগের ঝুঁকি নির্ধারণে রক্তচাপ ও কোলেস্টেরলের গুরুত্ব আগে থেকেই জানা। তবে রোগে আক্রান্ত হওয়ার বহু বছর আগে থেকে এসব উপাদানের পরিবর্তন কীভাবে ঘটে, তা নিয়ে এত বিস্তৃতভাবে গবেষণা হয়নি।a

শেষ পাতা এর আরও খবর
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৩২ শতাংশ, ভারত থেকে কমেছে ১১.৬ শতাংশ

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৩২ শতাংশ, ভারত থেকে কমেছে ১১.৬ শতাংশ

জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ঐক্য গড়তে হবে : মাওলানা হাবিব

জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ঐক্য গড়তে হবে : মাওলানা হাবিব

পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার

পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ
ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র
ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও শক্তিশালী হবে: স্পিকার 
বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও শক্তিশালী হবে: স্পিকার 
৩৮ রেলস্টেশনে আনসার মোতায়েন
৩৮ রেলস্টেশনে আনসার মোতায়েন
হাম-ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু
হাম-ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু
দেশকে অস্থিতিশীল করার নানা প্রক্রিয়া চলছে: রিজভী
দেশকে অস্থিতিশীল করার নানা প্রক্রিয়া চলছে: রিজভী
নাশকতা রোধে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
নাশকতা রোধে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
ছাতকের জোড়াপানি-মৌলা ব্রিজের সয়েল টেষ্ট সম্পন্ন
ছাতকের জোড়াপানি-মৌলা ব্রিজের সয়েল টেষ্ট সম্পন্ন
সংস্কৃতি হলো একটি জাতির আত্মপরিচয়: বদরুজামান সেলিম
সংস্কৃতি হলো একটি জাতির আত্মপরিচয়: বদরুজামান সেলিম
কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদের কমিটি ঘোষণা
কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদের কমিটি ঘোষণা
জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলন কমিটির সভা
জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলন কমিটির সভা
প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে : নাসিম হোসাইন
প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে : নাসিম হোসাইন
সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও কাওছার আলী মাদরাসার ওয়াজ সম্পন্ন 
সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও কাওছার আলী মাদরাসার ওয়াজ সম্পন্ন 
কুলাউড়ায় মুহিবুর রহমান মজুমদারের ইন্তেকাল
কুলাউড়ায় মুহিবুর রহমান মজুমদারের ইন্তেকাল
বিএমজেএ নির্বাচন সম্পন্ন:  সভাপতি আরিফ, সম্পাদক নুরুল ও কোষাধ্যক্ষ রুবেল
বিএমজেএ নির্বাচন সম্পন্ন:  সভাপতি আরিফ, সম্পাদক নুরুল ও কোষাধ্যক্ষ রুবেল
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top