জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

বাল্যবিবাহে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ


প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৬, ৬:৪৩:৪১ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) ২০২৫ সালের মার্চে প্রকাশিত ‘গার্ল গোলস : হোয়াট হ্যাজ চেঞ্জড ফর গার্লস ?’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশকে বাল্যবিবাহের উচ্চ হারের দিক থেকে বিশ্বে অষ্টম এবং এশিয়ায় শীর্ষে রাখা হয়েছে।
ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের (এমআইসিএস) হিসেবে দেশে এখনো ৪৭ দশমিক ২ শতাংশ কিশোরীর ১৮ বছরের আগে বিবাহ হয়। সংস্থাটির ২০২৪ সালের বাংলাদেশ বিষয়ক প্রোফাইলে বলা হয়েছিল, দেশে ১৮ বছরের আগে বিবাহ হওয়া নারী ও মেয়ের সংখ্যা ৪ কোটি ৩৪ লাখ। এর মধ্যে ১৫ বছর পূর্ণ হওয়ার আগেই বিবাহ হয়েছে ২ কোটি ৩৪ লাখের। তবে ২০২৬ সালের অক্টোবরে প্রকাশিত ইউনিসেফ ও ইউএনএফপিএর একটি পর্যালোচনায় এ সংখ্যা ৪ কোটি ১৬ লাখ বলে উল্লেখ করা হয়েছে।
দেশে নারীদের শিক্ষার হার বাড়লেও বাল্যবিবাহ কমছে ধীরগতিতে। মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের (এমআইসিএস) তথ্যমতে, ২০১৯ সালে দেশে বাল্যবিবাহের হার ছিল ৫১ দশমিক ৪ শতাংশ। পরে ছয় বছরে এ হার কমেছে মাত্র ৪ শতাংশ। ২০-২৪ বছর বয়সী নারীদের ১৩ দশমিক ৪ শতাংশের বিবাহ হয়েছে ১৫ বছর পূর্ণ হওয়ার আগেই। অন্যদিকে ১৫-১৯ বছর বয়সী কিশোরীদের ৩৮ দশমিক ৯ শতাংশ বর্তমানে বিবাহিত।
বিশ্বে অনেক দেশ বাল্যবিবাহ কমিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছে। পার্শ্ববর্তী ভারত, শ্রীলংকা ও নেপাল বছরে ৪ শতাংশ বাল্যবিবাহ কমিয়ে এনেছে। যেখানে আফ্রিকার দেশ গাম্বিয়া, গিনি-বিসাউ, টোগো, ঘানা ও রুয়ান্ডা গত ২৫ বছরে বাল্যবিবাহের হার ৪০-৬০ শতাংশ পর্যন্ত নামিয়ে এনেছে। বাংলাদেশে বাল্যবিবাহ প্রতিরোধে হটলাইন সেবা ও শাস্তির ব্যবস্থা থাকলেও তা কাগজে সীমাবদ্ধ।
এদিকে দেশে সবচেয়ে বেশি বাল্যবিবাহের শিকার হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের মেয়েরা। মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের (এমআইসিএস) হিসাবে জেলাটিতে বাল্যবিবাহের হার প্রায় ৭৩ দশমিক ২৬ শতাংশ। এছাড়া শীর্ষ পাঁচে রয়েছে চুয়াডাঙ্গা (৬৭ দশমিক ৯৪ শতাংশ), ভোলা (৬৪ দশমিক ৯৬ শতাংশ), সিরাজগঞ্জ (৬৩ দশমিক ১০ শতাংশ) ও কুষ্টিয়া (৬২ দশমিক ৯০ শতাংশ)।
জাতিসংঘ বলছে, প্রতি বছর বিশ্বে প্রায় ১ কোটি ২০ লাখ মেয়ে ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই বিবাহের শিকার হয়। ২০২৬ সালে জীবিত নারী ও মেয়েদের মধ্যে আনুমানিক ৬৫ কোটি মেয়ের বিবাহ শৈশবেই হয়েছিল। এছাড়া আনুমানিক ২ কোটি ২০ লাখ মানুষ জোরপূর্বক বিবাহের পরিস্থিতিতে বসবাস করছে, যাদের দুই-তৃতীয়াংশেরও বেশি মেয়ে। এসব প্রথার অসম প্রভাব পড়ে নারী ও মেয়েদের ওপর এবং তাদের জীবন ও ভবিষ্যতের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনে।

প্রচ্ছদ এর আরও খবর
প্যারামিলিটারি বাহিনীর সদস্য সংখ্যায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ

প্যারামিলিটারি বাহিনীর সদস্য সংখ্যায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ

পোশাক রপ্তানি খাতে অনিশ্চয়তার মেঘ

পোশাক রপ্তানি খাতে অনিশ্চয়তার মেঘ

বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ কর্মী

বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ কর্মী

সর্বশেষ সংবাদ
একসঙ্গে জাতীয় সংলাপে যাবে ১১ দল
একসঙ্গে জাতীয় সংলাপে যাবে ১১ দল
নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি, বহিষ্কার ২৪
নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি, বহিষ্কার ২৪
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৩২ শতাংশ, ভারত থেকে কমেছে ১১.৬ শতাংশ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৩২ শতাংশ, ভারত থেকে কমেছে ১১.৬ শতাংশ
বাল্যবিবাহে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ
বাল্যবিবাহে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ
৩০ বছর আগেই মিলতে পারে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ইঙ্গিত : গবেষণা
৩০ বছর আগেই মিলতে পারে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ইঙ্গিত : গবেষণা
প্যারামিলিটারি বাহিনীর সদস্য সংখ্যায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ
প্যারামিলিটারি বাহিনীর সদস্য সংখ্যায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ
পোশাক রপ্তানি খাতে অনিশ্চয়তার মেঘ
পোশাক রপ্তানি খাতে অনিশ্চয়তার মেঘ
সুনামগঞ্জে ৫ লাখ টাকার অবৈধ মালামাল আটক
সুনামগঞ্জে ৫ লাখ টাকার অবৈধ মালামাল আটক
লিডিং ইউনিভার্সিটির ফল সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু
লিডিং ইউনিভার্সিটির ফল সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু
লংলা কলেজের সহকারী অধ্যাপক শাহনাজ বাহারের স্মরণসভা 
লংলা কলেজের সহকারী অধ্যাপক শাহনাজ বাহারের স্মরণসভা 
মৌলভীবাজারসহ ৫ জেলায় চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন শনিবার
মৌলভীবাজারসহ ৫ জেলায় চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন শনিবার
জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ঐক্য গড়তে হবে : মাওলানা হাবিব
জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ঐক্য গড়তে হবে : মাওলানা হাবিব
বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ কর্মী
বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ কর্মী
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের শ্রোতা আনন্দমেলা অনুষ্ঠিত
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের শ্রোতা আনন্দমেলা অনুষ্ঠিত
পূবালী ব্যাংক সিকিউরিটিজের বিনিয়োগকারী সচেতনতা কর্মসূচি
পূবালী ব্যাংক সিকিউরিটিজের বিনিয়োগকারী সচেতনতা কর্মসূচি
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top