জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রথম পাতা

নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি, বহিষ্কার ২৪


প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৬, ৬:৪৬:০৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : সরকারি ৯টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (জেনারেল) পদে নিয়োগের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে একজন অন্যের হয়ে পরীক্ষা দিতে (প্রক্সি) এসেছিলেন। বাকি ২৩ জনকে ইলেকট্রনিক ডিভাইসসহ হাতেনাতে আটক করা হয়। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর চারটি কেন্দ্রে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সচিবালয়ের (বিএসসিএস) তত্ত্বাবধানে দুই ঘণ্টার এ লিখিত পরীক্ষা নেওয়া হয়। ২০০ নম্বরের পরীক্ষার মাধ্যমে ৯০৩টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগের জব আইডি ২৬১০১। পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হয়েছিলেন ৮ হাজার ৯৫৭ জন চাকরিপ্রার্থী।
পরীক্ষাকেন্দ্রভিত্তিক তথ্য অনুযায়ী, লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইসসহ আটজনকে আটক করে বহিষ্কার করা হয়। শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একজন প্রক্সি পরীক্ষার্থীসহ সাতজনকে বহিষ্কার করা হয়েছে। শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পাঁচজন এবং ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চারজন ইলেকট্রনিক ডিভাইসসহ ধরা পড়েন। সব মিলিয়ে চারটি কেন্দ্রে অসদুপায় অবলম্বনের অভিযোগে ২৪ জনকে পরীক্ষার কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়।

প্রথম পাতা এর আরও খবর
একসঙ্গে জাতীয় সংলাপে যাবে ১১ দল

একসঙ্গে জাতীয় সংলাপে যাবে ১১ দল

বাল্যবিবাহে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

বাল্যবিবাহে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

প্যারামিলিটারি বাহিনীর সদস্য সংখ্যায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ

প্যারামিলিটারি বাহিনীর সদস্য সংখ্যায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ

সর্বশেষ সংবাদ
একসঙ্গে জাতীয় সংলাপে যাবে ১১ দল
একসঙ্গে জাতীয় সংলাপে যাবে ১১ দল
নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি, বহিষ্কার ২৪
নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি, বহিষ্কার ২৪
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৩২ শতাংশ, ভারত থেকে কমেছে ১১.৬ শতাংশ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৩২ শতাংশ, ভারত থেকে কমেছে ১১.৬ শতাংশ
বাল্যবিবাহে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ
বাল্যবিবাহে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ
৩০ বছর আগেই মিলতে পারে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ইঙ্গিত : গবেষণা
৩০ বছর আগেই মিলতে পারে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ইঙ্গিত : গবেষণা
প্যারামিলিটারি বাহিনীর সদস্য সংখ্যায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ
প্যারামিলিটারি বাহিনীর সদস্য সংখ্যায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ
পোশাক রপ্তানি খাতে অনিশ্চয়তার মেঘ
পোশাক রপ্তানি খাতে অনিশ্চয়তার মেঘ
সুনামগঞ্জে ৫ লাখ টাকার অবৈধ মালামাল আটক
সুনামগঞ্জে ৫ লাখ টাকার অবৈধ মালামাল আটক
লিডিং ইউনিভার্সিটির ফল সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু
লিডিং ইউনিভার্সিটির ফল সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু
লংলা কলেজের সহকারী অধ্যাপক শাহনাজ বাহারের স্মরণসভা 
লংলা কলেজের সহকারী অধ্যাপক শাহনাজ বাহারের স্মরণসভা 
মৌলভীবাজারসহ ৫ জেলায় চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন শনিবার
মৌলভীবাজারসহ ৫ জেলায় চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন শনিবার
জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ঐক্য গড়তে হবে : মাওলানা হাবিব
জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ঐক্য গড়তে হবে : মাওলানা হাবিব
বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ কর্মী
বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ কর্মী
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের শ্রোতা আনন্দমেলা অনুষ্ঠিত
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের শ্রোতা আনন্দমেলা অনুষ্ঠিত
পূবালী ব্যাংক সিকিউরিটিজের বিনিয়োগকারী সচেতনতা কর্মসূচি
পূবালী ব্যাংক সিকিউরিটিজের বিনিয়োগকারী সচেতনতা কর্মসূচি
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top