জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

রমজানের শুরুতে গুরুত্বপূর্ণ করণীয়


প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৩, ১২:৩৫:৩৭ অপরাহ্ন

শুরু হলো পবিত্র মাহে রামাদ্বান। এই পবিত্র মাস বিশ্বের মুসলমানদের জন্য সারা বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবাহী মাস। এ মাসে তাই দৈনন্দিন জীবনযাত্রায় বেশ কিছু পরিবর্তন আসে, শানিত ও উজ্জ্বল হয় জীবনের সকল ইতিবাচক কর্মকান্ড। কাজকর্মে আসে গতি, ইবাদতে আসে ঔজ্জল্য ও নিষ্ঠা। বাড়ে সংযম ও ধৈর্য্য।
রমজান মাসে যেহেতু বিভিন্ন অফিস আদালত ও ব্যবসা প্রতিষ্ঠানে কাজকর্ম একটু আগে ভাগে শুরু হয় এবং ইফতারের আগেই বাড়িঘরে ফেরার তাড়া থাকে, তাই এ সময়ে রাস্তাঘাটে ভিড় বাড়ে। এই ভিড় সামাল দিতে হলে প্রয়োজন বাড়তি সতর্কতা। গত ক’দিন ধরে সিলেট নগরীসহ দেশের সকল নগরী ও শহরে যানজট বেড়েছে। গতকাল দৈনিক জালালাবাদে ‘নগরজুড়ে যানজট, ভোগান্তি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, অন্য বছরের মতো এবারও রমজান শুরু হওয়ার আগেই তীব্র যানজটে নাকাল নগরবাসী। সাধারণত: রমজান মাসে নগরীর সড়কগুলোতে মানুষের ব্যস্ততার কারণে তীব্র যানজট সৃষ্টি হতে দেখা যায়। কিন্তু এবার আগেভাগেই যানজটে ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরীর বাসিন্দাদের। এদিকে আসন্ন মাহে রমজানকে সামনে রেখে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিলেও তা তেমন একটা কাজে আসেনি। এ অবস্থায় যানজট নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে পরিবহন মালিক সংগঠনের নেতারা বলেছেন, রিক্সা নিয়ন্ত্রণের দায়িত্ব সিটি কর্পোরেশনের। আর মেয়াদোত্তীর্ণ গাড়ি বন্ধ রাখার দায়িত্ব নগর পুলিশের। অন্যদিকে নগরীর কয়েকটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস না থাকায় অনেকেই পরিবহন সংকটে পড়ছেন। ট্রাফিক বিভাগের বক্তব্য হচ্ছে, বেশ কয়েকটি কারণে নগরীতে হঠাৎ করেই যানজট বেড়ে গেছে। এগুলোর মধ্যে প্রধান কারণ হচ্ছে, রমজান উপলক্ষে প্রতিদিন কেনাকাটা করতে বিভিন্ন উপজেলা থেকে অসংখ্য মানুষ নগরীতে আসছেন, অপ্রশস্ত রাস্তাঘাট ও অধিকাংশ সড়কে সংস্কার কাজ চলছে। এছাড়া নগরীর অধিকাংশ মার্কেট ও হাসপাতালে পার্কিং ব্যবস্থা না থাকায় যানজট সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে, অবৈধ পার্কিং। নগরীর বিভিন্ন মার্কেট, বিপনী বিতান ও রাস্তার পাশে এবং ফুটপাতে বিশেষভাবে মোটরসাইকেলসহ বিভিন্ন যান্ত্রিক যানবাহনের পাশাপাশি ভ্যানগাড়ি রিকশা সাইকেল ইত্যাদি রাখার কারণে রাস্তা ও চলাচল সংকুচিত হয়ে যানজট সৃষ্টি করছে। ফুটপাত ও রাস্তার পাশে হকারের পশরা, ভ্যানগাড়ি ও দোকানীদের পণ্য সামগ্রী রাখাও এজন্য বিশেষভাবে দায়ী। ঈদের চাপ বৃদ্ধির আগে রমজানের শুরুতেই এসব সমস্যা সমাধানে ট্রাফিক বিভাগ ও সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে হবে। অনেকের মতে, অবৈধ পার্কিং বন্ধ করতে পারলে নগরীতে যানজট অর্ধেক কমে যাবে। আমরাও তাই মনে করি।
রমজানে রাস্তার পাশে, ফুটপাতে এবং বিভিন্ন হোটেল রেস্তোরাঁর সামনে ইফতার সামগ্রী বিক্রি হয় প্রতিবছর। এবারও তাই হচ্ছে। বর্তমানে খোঁড়াখুঁড়ির কারণে নগরীতে ধুলোবালি ও আবর্জনার পরিমাণ অনেক বেশী, বায়ু অনেক বেশী দূষিত ও ধুলোবালি রোগজীবানুপূর্ণ। তাই ইফতার সামগ্রী যাতে উন্মুক্ত ও অস্বাস্থ্যকরভাবে বিক্রি না হয়, সেদিকে সংশ্লিষ্ট সকলের মনোযোগ ও দৃষ্টি দিতে হবে। অস্বাস্থ্য ও নি¤œমানের খাবার খেয়ে সিয়াম পালনকারীরা যাতে অসুস্থ না হন, সেদিকে দৃষ্টি রাখা সকলের কর্তব্য।
রমজান মাস যেহেতু শুরু হয়ে গেছে, তাই এখন থেকেই ঈদের প্রস্তুতিও শুরু করবেন অনেকে। বিশেষভাবে ব্যবসায়ীরা তাদের গোটা বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায় কর্মকান্ডে ব্যস্ত হয়ে পড়বেন। এটা চলবে ঈদের পূর্ব পর্যন্ত। এ সময় গোটা নগরী জুড়ে ভিড়, ব্যস্ততা বাড়বে। এ সময় নগরীতে আইন শৃংখলা পরিস্থিতি যাতে ঠিকঠাক থাকে সেদিকে আইন শৃংখলা রক্ষাকারী সংস্থাসমূহের এখনি পর্যাপ্ত ব্যবস্থা ও পদক্ষেপ নিতে হবে। রমজান ও ঈদের শপিং উপলক্ষে নগরীতে লোকসমাগম বাড়লে অনেক অপরাধীরাও সুযোগ নিতে চাইবে। তাই নগরীতে ছিনতাইকারী, প্রতারক ও পকেটমারদের অপরাধ অপকর্ম প্রতিরোধে নিতে হবে সতর্কতামূলক আইনী ব্যবস্থা। রমজানের শুরুতে এসব বিষয়ে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি দেয়া আবশ্যক। আমরা এদিকে সবার দৃষ্টি আকর্ষণ করছি।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
সরকার গুমের ঘটনার তদন্ত চায় না: নাহিদ ইসলাম
সরকার গুমের ঘটনার তদন্ত চায় না: নাহিদ ইসলাম
গাছে স্যালাইন ঝুলিয়ে চিকিৎসা
গাছে স্যালাইন ঝুলিয়ে চিকিৎসা
১০১ চুক্তি পর্যালোচনায় ঢাকা, যা বলল ভারত
১০১ চুক্তি পর্যালোচনায় ঢাকা, যা বলল ভারত
হাসিনা যখনই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: পর্যটনমন্ত্রী
হাসিনা যখনই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: পর্যটনমন্ত্রী
ঘূর্ণিঝড়ের শঙ্কা
ঘূর্ণিঝড়ের শঙ্কা
১১ দলীয় জোটের রংপুর অভিমুখী লংমার্চ কাল
১১ দলীয় জোটের রংপুর অভিমুখী লংমার্চ কাল
নিউইয়র্ক যাচ্ছেন সোমবার : বিশ্বনেতাদের সাথে বৈঠক হবে প্রধানমন্ত্রীর
নিউইয়র্ক যাচ্ছেন সোমবার : বিশ্বনেতাদের সাথে বৈঠক হবে প্রধানমন্ত্রীর
বিশ্ববাজারে ফের কমল তেলের দাম 
বিশ্ববাজারে ফের কমল তেলের দাম 
সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
জাতীয় গ্রিডে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে কাল
জাতীয় গ্রিডে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে কাল
১০ মাসের সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে 
১০ মাসের সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে 
অস্ত্রের তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে: এসআরবি 
অস্ত্রের তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে: এসআরবি 
রেজিস্টারী মাঠে আমিরে মজলিসের নাগরিক সমাবেশ সফল করে তুলুন : মাওলানা এমরান আলম 
রেজিস্টারী মাঠে আমিরে মজলিসের নাগরিক সমাবেশ সফল করে তুলুন : মাওলানা এমরান আলম 
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : এম এ মালিক এমপি 
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : এম এ মালিক এমপি 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top