জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

ব্রয়লার মুরগী নিয়ে তেলেসমাতি!


প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৩, ১২:৩০:৫২ অপরাহ্ন

ব্রয়লার মুরগী নিয়ে গত ক’দিন যাবৎ গোটা দেশের বাজার জুড়ে হৈ চৈ তোলপাড় চলছে। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে সম্প্রতি ব্রয়লার মুরগীর কেজি একশ থেকে দেড়শ টাকা বেড়ে যাওয়ায় দেশব্যাপী ক্রেতাদের মাঝে ক্ষোভ ও হতাশা দেখা দেয়। শেষ পর্যন্ত ভোক্তা অধিদপ্তর এ বিষয়ে হস্তক্ষেপ করলে ব্রয়লার মুরগীর দাম উর্ধমুখী থেকে নিম্নগামী হতে শুরু করেছে। চার বড় কোম্পানী দাম কমানোর পর ঢাকার বড় বাজারগুলোতে ব্রয়লার মুরগীর দাম এখন নেমে এসেছে ১৯৫ থেকে ২০০ টাকা কেজিতে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্মকর্তাদের সাথে কয়েকটি পোল্ট্রি কোম্পানীর বৈঠকে চারটি কোম্পানী ব্রয়লার মুরগীর দাম কমানোর প্রতিশ্রুতি দেয়।
ব্রয়লার মুরগীর এ অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে ব্যবসায়ীরা মুরগীর বাচ্চা, খাদ্য এবং বিদ্যুৎ ও জ্বালানীর মূল্যবৃদ্ধিকে দায়ী করলেও শুধু এসব উপাদানের মাধ্যমে ২ মাসে এই রেকর্ডমূল্য বৃদ্ধির সন্তোষজনক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি। সরকারী সংস্থা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, মুরগীর খাবারসহ অন্যান্য সব ব্যয় বাড়ার পরও এক কেজি ব্রয়লার মুরগীর উৎপাদন ব্যয় করপোরেট প্রতিষ্ঠান পর্যায়ে ১৩৫ থেকে ১৪০ টাকা। এই মুরগী ১৭০/১৮০ টাকা দরে বিক্রি করলেও কোম্পানীগুলোর ভালো লাভ থাকে। কিন্তু দেখা গেছে তারা একশ’/দেড়শ’ টাকা মুনাফা করেছে প্রতি কেজি মুরগীতে গত কয়েক সপ্তাহে। গত বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কনফারেন্স হলে ব্রয়লার মুরগীর দাম নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে অধিদপ্তরের মহাপরিচালকের এক বৈঠক হয়। বৈঠকে কোম্পানীগুলো ২৪ মার্চ থেকে ১৯০-১৯৫ টাকায় মুরগীর কেজি বিক্রি করবে বলে প্রতিশ্রুতি দেয়। এর ফলে মুরগীর দাম কেজিতে কমেছে ৮৫ টাকা পর্যন্ত। আবার অনেক স্থানে এতোটা কমেনি বলে জানা গেছে। অনেক ব্যবসায়ী এখনো অতিরিক্ত দামে মুরগী বিক্রি করছেন। দিন দশেক আগে প্রকাশিত এক জরীপে দেখা গেছে, এক মাস আগে ব্রয়লার মুরগীর কেজি ছিলো ১৪০ থেকে ১৫০ টাকা। তা বেড়ে দাঁড়ায় ২২৫ থেকে ২৩৫ এ।
গত ২৭ মার্চ বিভিন্ন মিডিয়ায় ‘ভারতের দ্বিগুন দামে ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে বাংলাদেশে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, বাংলাদেশে বেড়েই চলেছে মুরগীর দাম। বর্তমানে তা কেজিতে রেকর্ড ৩০০ ছুঁই ছুঁই। তবে প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন রাজ্যে ব্রয়লার মুরগীর দাম প্রায় ১৫০ টাকা। ভারতের ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশন এর তথ্যে বলা হয়েছে, গত দিনে কেজিতে ৪০/৫০ টাকা কমেছে পোল্ট্রি মুরগীর মাংস। বর্তমানে কোলকাতায় গোটা মুরগীর মাংস প্রতি কেজি ১৩০-১৩৮ টাকায় বিক্রি হচ্ছে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় গোটা মুরগীর মাংস প্রতি কেজিতে ১২২-১২৮ টাকায় বিক্রি হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, বাজারে কেজি প্রতি আড়াইশ বা তার চেয়ে বেশী দরে বিক্রি হওয়া ব্রয়লার মুরগীর উৎপাদন খরচ তার অর্ধেকের কাছাকাছি। খামারীদের খরচ পড়ে কেজিতে; ১৫০ থেকে ১৬৭ টাকা, আর করপোরেট কোম্পানীর ক্ষেত্রে তা ১৩০ থেকে ১৩৫ টাকা। পোল্ট্রি খাতে জড়িতদের অংশ গ্রহণে মতবিনিময় বৈঠকে প্রকাশ পেয়েছে যে, মুরগী উৎপাদনকারী কর্পোরেট, পাইকার আর খুচরো ব্যবসায়ী এই তিন পক্ষই মাত্রাতিরিক্ত মুনাফা করেছে। আর এই বিষয়টি যাতে প্রকাশ না পায়, সেজন্য কোন পর্যায়েই কেউ কোন রশিদ দেয়নি।
খামারিদের অভিযোগ, কর্পোরেট প্রতিষ্ঠানের কাছে জিম্মি ছোট খামারীরা। মুরগীর বাজার নিয়ন্ত্রণ করা হয় এসএমএস’র মাধ্যমে। এমন অভিযোগ খামারিদের সংগঠন পোল্ট্রি অ্যাসোসিয়েশনের। জনৈক মুরগী ব্যবসায়ী জানান, তিনি পাইকারীতে কর্পোরেট ফার্ম কাজী ফার্ম থেকে ২০৭ টাকা কেজিতে মুরগী কিনে কাঁচাবাজারে আড়াইশ টাকা দরে বিক্রি করেন। ১৩০ টাকায় উৎপাদন করে ২০৭ টাকায় বিক্রি যৌক্তিক কি-না, এমন প্রশ্নের কোন জবাব দেননি উক্ত কর্পোরেট ফার্মের কর্মকর্তা।
বলা বাহুল্য, বাজারের সরবরাহ ও চাহিদার ওপর ভিত্তি করে সব সময় বাজার দর নির্ধারণ করতে গেলে কৃষি বিপণন আইনের ব্যত্যয় ঘটবে। তবে আইনে স্পষ্ট লেখা আছে, উৎপাদন ও খরচের পর কত লাভ করা যাবে। কিন্তু পোল্ট্রি ব্যবসায়ীদের এটা অনুসরণ করতে দেখা যাচ্ছে না। বরং সুযোগ বুঝে উৎপাদন কমিয়ে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে মুরগী বিক্রি করতে দেখা যাচ্ছে। এভাবে তারা শত শত কোটি লুটে নিচ্ছে। আর সাধারণ ক্রেতারা মুরগী কিনতে বাজারে এসে হতাশ হচ্ছেন।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
কমলগঞ্জে এসআরবি’র দুটি এয়ারগান উদ্ধার
কমলগঞ্জে এসআরবি’র দুটি এয়ারগান উদ্ধার
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
মানবিক মূল্যবোধ সমম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে: প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায় 
মানবিক মূল্যবোধ সমম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে: প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায় 
সিলেটে আরও ৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে নতুন ভর্তি ১৭৭
সিলেটে হামে নতুন ভর্তি ১৭৭
লন্ডন মহানগর জমিয়তের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল
লন্ডন মহানগর জমিয়তের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল
চিন্তার বিকাশের জন্য পাঠক তৈরি করা জরুরি 
চিন্তার বিকাশের জন্য পাঠক তৈরি করা জরুরি 
জয়নগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 
জয়নগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top