জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

বিশ্ববাজারে স্বস্তি, বাংলাদেশে দীর্ঘশ্বাস


প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৩, ১২:৩৫:৪৮ অপরাহ্ন

গতকাল মিডিয়ায় ‘আন্তর্জাতিক বাজারে সব পণ্যের দাম এখন নিম্নমুখী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, স্থিতিশীলতা ফিরছে আন্তর্জাতিক পণ্যবাজারে। রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের অভিঘাতে গত বছরের শুরুর দিকে আন্তর্জাতিক বাজারে অধিকাংশ পণ্যের দাম উর্ধ্বমুখী হয়ে ওঠে। জ্বালানী, খাদ্যশস্য, শিল্প, কাঁচামাল ও সারের মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়ে যায় উন্নয়নশীল বিশ্বের অধিকাংশ দেশ। বর্তমানে এর বিপরীত প্রবণতা দেখা যাচ্ছে বাজারে। বৈশ্বিক পণ্য বাজারে প্রায় সব পণ্যেরই দাম এখন পড়তির দিকে।
পণ্যবাজারের মূল্য পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাংকের পিংকশীট অর্থাৎ নিয়মিত মাসিক প্রতিবেদনের মার্চ সংস্করণেও দেখা যায়, হাতে গোনা কয়েকটি বাদে অধিকাংশ পণ্যেরই দাম এখন কমতির দিকে। গত বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারী-মার্চ) তুলনায় ২০২৩ সালের ফেব্রুয়ারীতে এসব পণ্যের দাম কমেছে ১০ থেকে ৫০ শতাংশের কাছাকাছি। লক্ষণীয় যে, বিশ্ববাজারে ইতোমধ্যে খাদ্যপণ্যসহ বিভিন্ন পণ্যের দাম অনেক কমলেও বাংলাদেশের বাজারে এর তেমন কোন প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। এটা অত্যন্ত হতাশাব্যঞ্জক ও দুর্ভাগ্যজনক ব্যাপার। বিশ্ববাজারে পণ্যের দাম কমলেও এখানকার পাইকারী বাজারে ভোজ্য চাল, ভোজ্যতেল, চিনি ও গমসহ বিভিন্ন খাদ্যপণ্যের দাম এখনো কমেনি। বরং কোন কোনটির দাম উর্ধমুখী। রমজানে সব ধরনের খাদ্যশস্যের দাম আগের চেয়ে বেড়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের পক্ষ থেকে খাদ্যশস্যের দাম না বাড়ানোর ইঙ্গিত দেয়া হলেও বাজারে এখন পর্যন্ত তা কমতে দেখা যাচ্ছে না। বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়মিত বিরতিতে প্রতি মাসে ভোজ্য তেলের দাম সমন্বয়ের কথা। কিন্তু এক্ষেত্রেও কোন কার্যকর পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না মন্ত্রণালয়কে।
দেশের মার্কেট ব্যবস্থাপনায় জটিলতা হচ্ছে পণ্যমূল্য বৃদ্ধির অন্যতম কারণ। বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু না হওয়ার দরুন বিশ্ববাজারে অধিকাংশ পণ্যের দাম কমলেও বাংলাদেশে এসব পণ্যের দাম কমছে না। বিশ্ববাজারে দাম বাড়লে বাংলাদেশে সেই তুলনায় বাড়ে অনেক বেশী। এটাও বাজার ব্যবস্থাপনায় জটিলতা ও মনিটরিংয়ের ঘাটতির কারণে ঘটে। এখন বিশ্ববাজারে বিভিন্ন পণ্যের দাম কমেছে, কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোন উদ্যোগ নেই ব্যবসায়ীদের দাম কমাতে বাধ্য করতে। ফলে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ যখন পণ্যমূল্যের ক্ষেত্রে স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তখন বাংলাদেশের সাধারণ মানুষ দীর্ঘশ্বাস ফেলছে। দেশে পণ্যের দাম না কমার আরেকটি বড় কারণ হচ্ছে ডলার সংকট। ডলার সংকটের কারণে এলসি খুলতে পারছেন না ব্যবসায়ী আমদানিকারকেরা। কিন্তু বিশ্বব্যাপী ডলারের মূল্যবৃদ্ধি ও ডলার সংকট থাকলেও ডলার সংকট এতো তীব্র হওয়ার কথা নয়। এজন্য দায়ী অর্থ পাচার। দেশে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকলে কিংবা আমদানী ব্যয়ের চেয়ে রফতানী আয় বেশী হলে ডলারের এতো হাহাকার থাকতো না। এলসি খুলতেও এতো বেগ পেতে হতো না। আর পণ্য আমদানি যথেষ্ট হলে এবং কাঁচামাল সহ কারখানার যন্ত্রপাতি আমদানি সাচ্ছন্দ্য ও পর্যাপ্ত হলে কলকারখানায় উৎপাদনও বৃদ্ধি পেতো। এতে দেশের বাজারে পণ্যের দাম কমতো। এছাড়া অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে জ্বালানী তেলের দাম অযৌক্তিকভাবে এতো বাড়ানো না হলে কলকারখানায় উৎপাদন ব্যয়ও কমতো। এতেও হ্রাস পেতো পণ্যমূল্য। কিন্তু এসব জটিলতা ও সংকটে আটকে আছে আমাদের জীবনযাত্রার সুখ, সাচ্ছন্দ্য ও স্বস্তি। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ সেই স্বস্তি শান্তিটুকু পেলেও এদেশের সাধারণ মানুষ তা পাচ্ছে না এসব কারণে।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
কমলগঞ্জে এসআরবি’র দুটি এয়ারগান উদ্ধার
কমলগঞ্জে এসআরবি’র দুটি এয়ারগান উদ্ধার
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
মানবিক মূল্যবোধ সমম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে: প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায় 
মানবিক মূল্যবোধ সমম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে: প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায় 
সিলেটে আরও ৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে নতুন ভর্তি ১৭৭
সিলেটে হামে নতুন ভর্তি ১৭৭
লন্ডন মহানগর জমিয়তের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল
লন্ডন মহানগর জমিয়তের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল
চিন্তার বিকাশের জন্য পাঠক তৈরি করা জরুরি 
চিন্তার বিকাশের জন্য পাঠক তৈরি করা জরুরি 
জয়নগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 
জয়নগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top