জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

পানিতে ডুবে মৃত্যুর দিন সামনে


প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৩, ১২:৩৫:২৫ অপরাহ্ন

গত শনিবার হবিগঞ্জ জেলাধীন বাহুবল উপজেলার রঘুরামপুর গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা চাচাতো ভাইবোন। তারা বাড়ির পার্শ্ববর্তী পুকুরের কাছে খেলাধুলা করছিলো। এক পর্যায়ে তারা খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে যায়। ঘটনাটি অত্যান্ত মর্মান্তিক। সম্প্রতি এক পরিসংখ্যানে জানা গেছে, বাংলাদেশে বছরে পানিতে ডুবে ১৩ হাজার শিশু মারা যায়। আর ৮০ শতাংশ শিশুর মৃত্যু ঘটে বাড়ি থেকে ২০ গজ দূরে পুকুর, ডোবা বা নালায় পানিতে পড়ে। প্রায় প্রতিদিন সব বয়সী ৫০ জন, ১৮ বছরের নিচে ৪০ জন এবং ৫ বছরের নিচে প্রায় ৩০ শিশু পানিতে ডুবে মারা যায়।

জানা গেছে, গত বছর পানিতে ডুবে শিশু মৃত্যু বরিশাল ছিলো চর্তুথ স্থানে। এই জেলায় খাল বিল নদী নালা বেশি। সেখানে বছরে ১৩১ শিশু পানিতে ডুবে মারা গেছে। জিএইচআইয়ের তথ্য অনুসারে দেশে ২০২২ পানিতে ডুবে ৯ বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার বৃদ্ধি পায়। এ সময় পানিতে ডুবে মৃতদের মধ্যে ৮০ শতাংশের বেশি ছিলো ৯ বছরের কম বয়সী শিশু। এর আগের বছরের তুলনায় এই হার ৮ শতাংশ বেশি। এসব শিশুর ৬১ শতাংশ তাদের চতুর্থ জন্মদিনের আগেই মারা গেছে।

গত ১২ মাসে গণমাধ্যমে প্রকাশিত পানিতে ডুবে ১ হাজার ১৩০ টি মৃত্যুর ঘটনা বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে। গণমাধ্যমের তথ্য অনুসারে, ২০১০ ও ২০২১ সালে ৯ বছর বয়সীদের পানিতে ডুবে মৃত্যুর হার ছিলো যথাক্রমে ৬৫ ও ৭৩ শতাংশ। এই ২ বছরে পানিতে ডুবে যথাক্রমে ৮০৭ ও ১ হাজার ৩৪৭ টি মৃত্যুর কভর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। ২০২২ সালে পানিতে ডুবে মৃতদের ৯৪ শতাংশের বয়স ১৮ বছরের নিচে। এর মধ্যে ৪ বছর বা এর কম বয়সী ৫৫৬ জন, ৫ থেকে ৯ বছর বয়সী ৩৬৩ জন, ১০ থেকে ১৪ বছরের ১০২ জন এবং ১৫ থেকে ১৮ বছরের ৪৩ জন। ৬৬ জনের বয়স ছিলো ১৮ বছরের বেশি।

উল্লেখ্য, বিশ্বব্যাপী প্রতি বছর পানিতে ডুবে ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। পানিতে ডুবে মৃত্যুর প্রতি ১০টি ঘটনার মধ্যে ৯টি ঘটে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে, যেখানে ৫ বছরের কম বয়সী শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। বাংলাদেশে যেখানে প্রতি বছর বন্যার দরুণ স্থলভূমির বিশাল একটি অংশ তলিয়ে যায়, সেখানে সচেতনতা ও সাঁতারে দক্ষতার অভাব জীবনের জন্য হুমকি হিসেবে প্রতীয়মান। গ্রামীণ এলাকার শিশুরা, যারা জলাশয়ের আশেপাশে বেড়ে ওঠে তারাও প্রতিদিন পানিতে ডুবে মারা যাওয়ার ঝুঁকিতে থাকে। পানিতে ডোবা একটি গুরুতর জনস্বাস্থ্য উদ্বেগ এবং বিশ^ব্যাপী দুর্ঘটনাজনিত মৃত্যুর তৃতীয় কারণ। বাংলাদেশে শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণগুলোর একটি পানিতে ডুবে যাওয়া। ডব্লিউএইচও ডুবে যাওয়া রোধে বিভিন্ন কৌশল ও পদক্ষেপ সুপারিশ করেছে এবং একটি মাল্টিসেক্টরাল উদ্যোগের প্রচার করে যাচ্ছে। বাংলাদেশে বিশ^স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি বলেন, মাল্টি সেক্টরাল সহযোগিতা বৃদ্ধি, ডুবে যাওয়া প্রতিরোধে শক্তিশালী নেতৃত্ব এবং প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে আমরা এই ট্রাজেডি রোধ করতে পারি এবং সবার জন্য একটি নিরাপদ স্বাস্থ্যকর ভবিষ্যত অর্জন করতে পারে।

তথ্য প্রমাণ বলে, খুব সহজেই পানিতে ডুবে যাওয়া রোধ করা যায়। পরিবার ও কমিউনিটি অর্থাৎ এলাকাবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি, শিশু ও কিশোর কিশোরীদের সাঁতারে দক্ষ করে তোলা, প্রাক স্কুলের শিশুদের জন্য শিশুযত্ম কেন্দ্রের সুবিধা নিশ্চিত করা এবং প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে জাতীয় নীতিমালা প্রণয়ন ও বিনিয়োগ এক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। এব্যাপারে প্রচারণামূলক কার্যক্রমে মিডিয়াগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ ছাড়া সামাজিক বিভিন্ন সংস্থা, এলাকার নেতৃবৃন্দ, ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে পানিতে ডুবে মৃত্যু সম্পর্কে সচেতনতা সৃষ্টির সামাজিক পদক্ষেপ নিতে পারেন। প্রশাসন এ বিষয়ে আইনানুগ ও সমন্বয়কারী কার্যক্রম ও পদক্ষেপ নিতে পারে। আমরা সংশ্লিষ্ট সকল মহলকে এ দিকে দৃষ্টি প্রদানের আহবান জানাচ্ছি।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
কমলগঞ্জে এসআরবি’র দুটি এয়ারগান উদ্ধার
কমলগঞ্জে এসআরবি’র দুটি এয়ারগান উদ্ধার
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
মানবিক মূল্যবোধ সমম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে: প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায় 
মানবিক মূল্যবোধ সমম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে: প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায় 
সিলেটে আরও ৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে নতুন ভর্তি ১৭৭
সিলেটে হামে নতুন ভর্তি ১৭৭
লন্ডন মহানগর জমিয়তের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল
লন্ডন মহানগর জমিয়তের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল
চিন্তার বিকাশের জন্য পাঠক তৈরি করা জরুরি 
চিন্তার বিকাশের জন্য পাঠক তৈরি করা জরুরি 
জয়নগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 
জয়নগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top