জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

যৌতুক একটি সামাজিক অভিশাপ


প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৩, ১২:৩০:২৪ অপরাহ্ন

যৌতুক এখনো এদেশে একটি বড়ো সামাজিক সমস্যা। যৌতুকের কারণে সংসার ভেঙ্গে যাওয়া এমনকি নির্মম হত্যাকা-ের ঘটনা প্রায়ই ঘটছে। এদেশের নারী সমাজের দুঃখ ও দুর্দশার জন্য যৌতুক একটি বড়ো ফ্যাক্টর হয়ে আছে। যৌতুকের কারণে যেমন বিয়ে ভাঙ্গছে তেমনি যৌতুক প্রদান করতে না পারায় অনেক নারীর বিয়ে হচ্ছে না। এদেশে নারী নির্যাতন ও যৌতুক বিরোধী কঠোর আইন রয়েছে। সংশ্লিষ্ট আদালতসমূহে এ সংক্রান্ত প্রচুর মামলা বিচারাধীন রয়েছে। প্রায় প্রতিদিন এ ধরণের মামলার বিচার হচ্ছে এবং নতুন নতুন মামলা দায়ের হচ্ছে। যৌতুক গ্রহণ এবং যৌতুকের কারণে নির্যাতন নিপীড়ন ও হত্যা মারাত্মক অপরাধ হলেও তা অন্যান্য অপরাধের চেয়ে কিছুটা ভিন্ন ধরণের।
এর কারণ এটা পরিবারকেন্দ্রিক অর্থাৎ পরিবারের সদস্যদের মধ্যে সাধারণতঃ সংঘটিত হয়। যৌতুক সংক্রান্ত বিরোধ ও অপরাধ পরিবারকেন্দ্রিক হওয়ায় বাইরের লোকজন এর প্রতিকারে তেমন সহায়তা কিংবা হস্তক্ষেপ করতে পারেন না। এসব ক্ষেত্রে নির্যাতনকারী পরিবারের পক্ষ থেকে বলা হয়, এটা আমাদের ব্যক্তিগত ও ফ্যামিলির বিষয়, এতে কারোর হস্তক্ষেপ আমরা সহ্য করবো না। অনেক ক্ষেত্রে উটকো ঝামেলার ভয়ে র‌্যাব-পুলিশ ও এসব ক্ষেত্রে এগিয়ে আসতে চায় না। অনেক ক্ষেত্রে মান সম্মান বিনষ্টের ভয়ে অনেক গৃহবধু বিষয়টি প্রকাশ করতে চায় না কিংবা প্রতিকার প্রার্থী হয় না। এতে নির্যাতন ও নিপীড়নকারীদের সুবিধা। গৃহের অভ্যন্তরে নির্বিঘ্নে চলতে থাকে অমানবিক ও অমানুষিক নির্যাতন নিপীড়ন এমনকি হত্যাকান্ড।
সমাজ থেকে যৌতুক নামক অভিশাপ দুর করতে হলে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন ও সচেতনতা সৃষ্টি প্রয়োজন। প্রয়োজন ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের উজ্জীবন এবং এ সংক্রান্ত শিক্ষা প্রদান ও উদ্বুদ্ধকরণ। যৌতুক গ্রহণ যে একটি মারাত্মক অপরাধ এবং এটা বুমেরাং হয়ে নিজের দিকেই ফিরে আসে, সমাজের সকল স্তরের মানুষের মাঝে এই বোধ ছড়িয়ে দিতে হবে। তবেই সমাজ থেকে যৌতুকের মতো ঘৃণ্য অভিশাপ ধীরে ধীরে দূর হবে। আমরা এ ব্যাপারে সংশি¬ষ্ট সকলের সচেতনতা ও সক্রিয় উদ্যোগ কামনা করি।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
কমলগঞ্জে এসআরবি’র দুটি এয়ারগান উদ্ধার
কমলগঞ্জে এসআরবি’র দুটি এয়ারগান উদ্ধার
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
মানবিক মূল্যবোধ সমম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে: প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায় 
মানবিক মূল্যবোধ সমম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে: প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায় 
সিলেটে আরও ৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে নতুন ভর্তি ১৭৭
সিলেটে হামে নতুন ভর্তি ১৭৭
লন্ডন মহানগর জমিয়তের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল
লন্ডন মহানগর জমিয়তের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল
চিন্তার বিকাশের জন্য পাঠক তৈরি করা জরুরি 
চিন্তার বিকাশের জন্য পাঠক তৈরি করা জরুরি 
জয়নগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 
জয়নগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top