জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

৮৪৮০ টাকা বাড়ার পর স্বর্ণের দাম কমল ৮৪০ টাকা


প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২৪, ৯:৩৫:১৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: দেশের বাজারে চার দফা বাড়িয়ে কিছুটা কমানো হলো স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৮৪০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৯৮ টাকা। টানা চার দফায় বেড়ে এত দিন ভালো মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছিল রেকর্ড ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকায়।

শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে এ দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে বলে জানিয়েছে তারা।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৮০৫ টাকা কমিয়ে ১ লাখ ১৩ হাজার ৩৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬৮৮ টাকা কমিয়ে ৯৭ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৫৬০ টাকা কমিয়ে ৭৮ হাজার ২৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ গত বৃহস্পতিবার প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল ২ হাজার ৬৫ টাকা। তখন প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম গিয়ে দাঁড়ায় ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকায়। তার আগে ৮ এপ্রিল প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়। তখন প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম হয় ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা। তার মাত্র দুই দিন আগে গত ৬ এপ্রিল প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় ১ হাজার ৭৫০ টাকা। তখন প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা।

আর তার কয়েক দিন আগে গত ২১ মার্চ প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়ানো হয়। তখন প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা। তার দুদিন আগে প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫০ টাকা কমানো হয়। তখন প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা নির্ধারণ করা হয়।

শেষ পাতা এর আরও খবর
সরকারি কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়াতে জিপিএমএস গুরুত্বপূর্ণ

সরকারি কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়াতে জিপিএমএস গুরুত্বপূর্ণ

ঢাকায় বসছে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট’

ঢাকায় বসছে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট’

এইচএসসির ফলে আনন্দ-উচ্ছ্বাস কম, মিষ্টি বিক্রিতেও ভাটা

এইচএসসির ফলে আনন্দ-উচ্ছ্বাস কম, মিষ্টি বিক্রিতেও ভাটা

আম্বরখানা-বিমানবন্দর সড়কে বাস সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের উদ্যোগ

আম্বরখানা-বিমানবন্দর সড়কে বাস সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের উদ্যোগ

সর্বশেষ সংবাদ
নগরে ডিবির হাতে ৫ জুয়াড়ি আটক
নগরে ডিবির হাতে ৫ জুয়াড়ি আটক
কুমিল্লায় কাউছার হত্যা, সিলেটে গ্রেফতার আসামি
কুমিল্লায় কাউছার হত্যা, সিলেটে গ্রেফতার আসামি
নগরীতে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেফতার
নগরীতে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেফতার
বালুর নিচে ভারতীয় পণ্য, গ্রেফতার ১
বালুর নিচে ভারতীয় পণ্য, গ্রেফতার ১
বালাগঞ্জে চাচা হত্যা চট্টগ্রামে গ্রেফতার ৩
বালাগঞ্জে চাচা হত্যা চট্টগ্রামে গ্রেফতার ৩
কোম্পানীগঞ্জে এসআরবির ২২৯ বোতল বিদেশি মদ উদ্ধার
কোম্পানীগঞ্জে এসআরবির ২২৯ বোতল বিদেশি মদ উদ্ধার
আশা’র মাঠকর্মীর টাকা ছিনতাই, গ্রেফতার ১
আশা’র মাঠকর্মীর টাকা ছিনতাই, গ্রেফতার ১
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
আখতারুজ্জামানের জামিন বহাল 
আখতারুজ্জামানের জামিন বহাল 
হাম-ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু
হাম-ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু
সমাজসেবী সাজলের মৃত্যুতে শান্তিগঞ্জ সমিতির শোক
সমাজসেবী সাজলের মৃত্যুতে শান্তিগঞ্জ সমিতির শোক
যুবদল নেতার মৃত্যুতে কয়ছর এমপির শোক
যুবদল নেতার মৃত্যুতে কয়ছর এমপির শোক
তাহিরপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
তাহিরপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
প্রধানমন্ত্রী বরাবর গণদাবি ফোরামের স্মারকলিপি
প্রধানমন্ত্রী বরাবর গণদাবি ফোরামের স্মারকলিপি
ফুটপাত দখলমুক্ত করতে মাঠে সিসিক প্রশাসক
ফুটপাত দখলমুক্ত করতে মাঠে সিসিক প্রশাসক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top