নগরে ডিবির হাতে ৫ জুয়াড়ি আটক
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৬, ৯:০৩:৫১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে বিশেষ অভিযানে জুয়া খেলার সময় পাঁচজনকে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার বিকেলে নগরীর লাক্কাতুরা চা-বাগান এলাকার একটি বসতঘর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- শাহপরান থানার চৌধুরীপাড়া এলাকার মৃত ছবির আলীর ছেলে আলী হোসেন (৩০), বিমানবন্দর থানার বাদামবাগিছা এলাকার আব্দুর নূরের ছেলে আসদ্দর আলী (৫২), ইলেকট্রিক সাপ্লাই রোডের ২৯ দিগন্ত এলাকার আইয়ুব আলীর ছেলে খোরশেদ আলম (৪৩), শাহপরান থানার উত্তর বালুচর এলাকার সামছুল আলমের ছেলে রোমান আহমেদ (৩৩) এবং বিমানবন্দর থানার খাসদবীর সৈয়দমুগনী এলাকার মৃত রফিক মিয়ার ছেলে ইমন আহমেদ (৩০)।
এসএমপি সূত্র জানিয়েছে, রোববার বিকেল আনুমানিক ৫টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা-বাগান এলাকায় শেখ সুমনের বসতঘরে অভিযান চালায়। এসময় ওই ঘরে জুয়া খেলারত অবস্থায় পাঁচজনকে আটক করা হয়।
সোমবার এসএমপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, এয়ারপোর্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।






