জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সীমান্তে ১৯ বিজিবির এয়ারগানসহ বিপুল চোরাইপণ্য জব্দ


প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৬, ৯:০৫:০০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে একটি ভারতীয় এয়ারগান, ওয়াকিটকি সেট ও বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২ নভেম্বর) সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৮টার দিকে কানাইঘাট উপজেলার সোনাতনপুঞ্জি এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান চালায় সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল। অভিযানে সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় এয়ারগান ও একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। এসবের জব্দমূল্য ১১ হাজার টাকা।
অন্যদিকে, একইদিন জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় জৈন্তাপুর, সুরাইঘাট ও গুয়াবাড়ি বিওপির পৃথক টহল দল বিশেষ অভিযান চালায়। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ৮৫টি ভারতীয় শাড়ি, ৬০০ কেজি জিরা, তিনটি মহিষ, একটি গরু, ২৮৮ পিস বিভিন্ন ধরনের শ্যাম্পু, ৪০০ পিস পন্ডস ফেসওয়াশ ও ৭০ কেজি চা পাতা জব্দ করা হয়। এসব পণ্যের জব্দমূল্য ২০ লাখ ৭২ হাজার টাকা।

দুই অভিযানে উদ্ধার করা অস্ত্র, ওয়াকিটকি ও অন্যান্য চোরাইপণ্যের মোট জব্দমূল্য ২০ লাখ ৮৩ হাজার টাকা।

সোমবার (২ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সোহেল আলম জানান, সীমান্তে সার্বিক নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব চোরাইপণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের ব্যাপারে আইন ও প্রচলিত বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধিন।

প্রচ্ছদ এর আরও খবর
খাদিমনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

খাদিমনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

অযত্নে থাকা মুক্তিযোদ্ধাদের কবর সংস্কারের উদ্যোগ নিলেন কাহের শামীম

অযত্নে থাকা মুক্তিযোদ্ধাদের কবর সংস্কারের উদ্যোগ নিলেন কাহের শামীম

সুনামগঞ্জে ৮৬ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ : সুষ্ঠু তদন্তের দাবি বিএনপির

সুনামগঞ্জে ৮৬ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ : সুষ্ঠু তদন্তের দাবি বিএনপির

সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪১

সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪১

সর্বশেষ সংবাদ
সীমান্তে ৪৮ বিজিবির ১৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ১৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
দাউদিয়া মাদ্রাসার ২২৫ বছর পূর্তি উদযাপন
দাউদিয়া মাদ্রাসার ২২৫ বছর পূর্তি উদযাপন
বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন
বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন
নবীগঞ্জের হাওরে সোনালি ধানের ঢেউ
নবীগঞ্জের হাওরে সোনালি ধানের ঢেউ
খাদিমনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
খাদিমনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
অযত্নে থাকা মুক্তিযোদ্ধাদের কবর সংস্কারের উদ্যোগ নিলেন কাহের শামীম
অযত্নে থাকা মুক্তিযোদ্ধাদের কবর সংস্কারের উদ্যোগ নিলেন কাহের শামীম
সুনামগঞ্জে ৮৬ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ : সুষ্ঠু তদন্তের দাবি বিএনপির
সুনামগঞ্জে ৮৬ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ : সুষ্ঠু তদন্তের দাবি বিএনপির
কমলগঞ্জে হামলায় যুবক নিহত
কমলগঞ্জে হামলায় যুবক নিহত
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪১
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪১
সিলেটে ডেঙ্গুতে আবারও মৃত্যু
সিলেটে ডেঙ্গুতে আবারও মৃত্যু
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫৮
সীমান্তে ১৯ বিজিবির এয়ারগানসহ বিপুল চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির এয়ারগানসহ বিপুল চোরাইপণ্য জব্দ
নগরে ডিবির হাতে ৫ জুয়াড়ি আটক
নগরে ডিবির হাতে ৫ জুয়াড়ি আটক
কুমিল্লায় কাউছার হত্যা, সিলেটে গ্রেফতার আসামি
কুমিল্লায় কাউছার হত্যা, সিলেটে গ্রেফতার আসামি
নগরীতে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেফতার
নগরীতে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেফতার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top