জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

আমরা কি কারো কাছে বন্দী?


প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৪, ১২:৩০:১৪ অপরাহ্ন


প্রকৃত দেশপ্রেমিকের মতো কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মোঃ জাহাঙ্গীর আলম। তার এই বক্তব্যে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সম্প্রতি পাকিস্তান থেকে আসা জাহাজ নিয়ে বিভিন্ন গুজব ছড়ানোর বিষয়ে তিনি বলেন, এই জাহাজটা মধ্যপ্রাচ্য থেকে এসেছে। সেখান থেকে এসে একটা দেশে গেছে, সেখান থেকে আমাদের দেশে এসেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা প্রশ্ন রেখে বলেন, ‘আমাদের দেশে জাহাজ আসা নিষিদ্ধ আছে?’ আমরা কি কারো কাছে বন্দী যে শুধু তাকেই সেবা করবো? আমার দেশ সবার ওপরে। খেজুর, পেঁয়াজ, আলু এগুলো সামনের রোজার সময় দরকার। এগুলো কি আমরা আসতে দিব না? যারা এগুলো রটাচ্ছে তারা আমাদের শত্রু।’

কিছুদিন আগে পাকিস্তান থেকে সরাসরি একটি বাণিজ্যিক জাহাজ বাংলাদেশে আসার পর প্রতিবেশী দেশ ভারত ও তার এদেশীয় দোসর এজেন্টরা রীতিমতো হৈ চৈ শুরু করেছে। ভারতের মিডিয়া এমনকি টাইমস অব ইন্ডিয়ার মতো রাষ্ট্র নিয়ন্ত্রিত পত্রিকা এবং আনন্দ বাজারের মতো গুরুত্বপূর্ণ পত্রিকাও পাকিস্তানী বাণিজ্যিক জাহাজের বাংলাদেশে আসাকে কেন্দ্র করে গুজবের ঢল নামিয়েছে। আর এর কোন প্রতিবাদও করছে না বা দ্বিমতও পোষণ করছে না ভারত সরকার। এর অর্থ হচ্ছে এ ব্যাপারে ভারত সরকারের মৌন সম্মতি আছে।

ভারতীয় মিডিয়ার দাবি, পাকিস্তানী জাহাজ যদি সরাসরি বাংলাদেশে আসে তবে জাহাজ ভর্তি করে অস্ত্রশস্ত্র গোলাবারুদ নিয়ে আসবে। এতে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তার জন্য ঝুঁকি ও হুমকি সৃষ্টি হবে। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশে কোন দেশের জাহাজ বা বিমান আসবে কিংবা কোন দেশ থেকে কী আমদানী করবে, এটা তার নিজস্ব অধিকার। এজন্য সে কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। একইভাবে ভারত যদি রাশিয়া বা যুক্তরাষ্ট্র থেকে জাহাজ ভর্তি অস্ত্রশস্ত্র কিংবা যুদ্ধবিমান কিনে এজন্য পাকিস্তান বা বাংলাদেশের আপত্তির কোন সুযোগ নেই। আর আপত্তি করলেও ভারত তা মানতে বাধ্য নয়। যদি পাকিস্তান কিংবা বাংলাদেশ ভারতের কোন অঙ্গরাজ্য বা করদ রাজ্য হতো, তবে সে এ ধরনের আপত্তি কিংবা অধিকার খাটাতে পারতো। সত্যি বলতে কি, স্বৈরশাসক ভারত তোষণকারী হাসিনার অবৈধ শাসনামলে বাংলাদেশ অনেকটাই ভারতের অঙ্গরাজ্য বা করদরাজ্য কিংবা কলোনীর (উপনিবেশের) মতো ছিলো। তার নিকৃষ্ট ও জঘন্য নতজানু পররাষ্ট্রনীতির কারণে সে ভারতের কথা মতো চলতো। তাবেদারী করতো। আর এর বিনিময়ে ভারত তাকে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকতে সর্বাত্মক সহযোগিতা করতো।

কিন্তু সেই দিন এখন বিগত, অতীত হয়ে গেছে। এখন এদেশের জনগণও তাদের সরকারই ঠিক করছে কোন দেশের সাথে সে বাণিজ্য করবে, কোন দেশের বাণিজ্য জাহাজ এদেশের বন্দরে আসবে। এতে শুরু হয়েছে ভারতের গাত্রদাহ। আর এই গাত্রদাহ থেকে ভারতীয় মিডিয়ার ‘মাথার ঘায়ে কুত্তা পাগল’ দশা। মাথা খারাপের মতো বক্তব্য রাখছে এমনকি হুমকি ধামকি দিচ্ছে স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশকে। এর কঠিন জবাব দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যা বিগত শুধু সাড়ে ১৫ বছর নয়, ৫৩ বছরেও এমন কড়া জবাব কোন সরকার দিতে পারেনি ভারতকে। শুধু একজন দেশপ্রেমিক আত্মমর্যাদাশীল নেতৃত্বের পক্ষেই এটা সম্ভব। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্য ও অবস্থানকে স্বাগত ও সমর্থন জানাচ্ছি এদেশের জনগণের পক্ষ থেকে।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top