জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

টেনে ধরা হচ্ছে দুর্নীতির রাশ

প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৪, ১২:৩৫:৩৭ অপরাহ্ন

কিছুদিন আগে উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন শেখ হাসিনার শাসনামলে জনৈক আমলার অবৈধ পন্থায় অর্জিত ২০ কোটি টাকা প্রসঙ্গে বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, আমরা বৈধ পন্থায় এক কোটি টাকা অর্জনের কথা ভাবতে পারি না, তিনি ২০ কোটি টাকার মালিক। নেতা-মন্ত্রী-এমপি’দের কথা বাদ দিলে একজন সৎ সরকারি কর্মকর্তার পক্ষে বর্তমান বাজারে খেয়ে পরে ২০ কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করা যে অসম্ভব, এতে কোন সন্দেহ। এতো টাকা ব্যাংকে জমাতে বা গচ্ছিত রাখতে হলে তার অন্যান্য ব্যবসা, পৈতৃক সম্পত্তি থেকে আয় কিংবা ধনাঢ্য বিত্তশালী পরিবারের লোক হতে হবে। কিন্তু ওপরে যে আমলা সম্পর্কে উপদেষ্টা সাখাওয়াত মন্তব্য করেছেন, তার এমন কোন আর্থিক ব্যাকগ্রাউন্ড নেই। চাকুরীকালীন সময়েই তিনি এই অর্থ অর্জন করেছেন। সোজা কথায় দুর্নীতির মাধ্যমে অর্জন করেছেন।

বাংলাদেশের আর্থিক দুরবস্থার একটি বড়ো কারণ হচ্ছে দুর্নীতি। আর এই দুর্নীতির সম্মুখ সারিতে আছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। দেশে সৎ কর্মকর্তা-কর্মচারীর সংখ্যার চেয়ে অসৎদের সংখ্যা অনেক বেশি। আর এদের সবচেয়ে বেশি ‘বংশ বৃদ্ধি’ ঘটেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত দেড় দশকের শাসনামলে।

সম্প্রতি বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেছেন, গ্যাসের জন্য হাসিনার শাসনামলে জ¦ালানী প্রতিমন্ত্রীর বাসার সামনে তাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তার কাছ থেকে অনেক লেকচার শুনতে হয়েছে। মিনিমাম ইজ্জত পর্যন্ত তিনি পাননি। এছাড়া জি¦ স্যার, জি¦ স্যার বলতে হয়েছে তাকে। তিনি জানান, ঐ সময় শিল্প কারখানায় গ্যাস সংযোগ পেতে তাকে ২০ কোটি টাকা ঘুষ দিতে হয়েছিলো। এগুলো হলো বাস্তব অভিজ্ঞতা। যা-ই হোক, এই আমলাদের দুর্নীতির রাশ টেনে ধরতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরকারী চাকরীজীবীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে বলেছেন।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারী স্টাফদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে সরকারী কর্মচারী (আচরণ) বিধিমালা-১৯৭৯ (৩০.১২.২০২২ইং তারিখের সংশোধনীসহ) এর বিধি-৬৩ অনুযায়ী সব সরকারী কর্মচারীর জন্য সম্পদ বিবরণী দাখিল করা আবশ্যক। বিধিটি আগেও ছিলো। কিন্তু এর যথাযথ প্রয়োগ হয়নি কিংবা অপপ্রয়োগ হয়েছে। শেখ হাসিনার আমলের আমলারা এর কোন তোয়াক্কাই করেননি এবং এজন্য তাদের বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থাও নেয়া হয়নি।

এ প্রসঙ্গে বলা হয়েছে, ক্যাডার/নন-ক্যাডার (নবম বা তদুর্ধ গ্রেড) কর্মকর্তা তাঁর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রশাসনিক মন্ত্রণালয়/বিভাগের সচিবের নিকট সম্পদ বিবরণী দাখিল করবেন। এছাড়া গেজেটও নন-গেজেটেড কর্মকর্তা/কর্মচারীগণ (১০ম গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত) নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট তাদের সম্পদ বিতরণী দাখিল করবেন।

লক্ষণীয় যে, নির্ধারিত সময়ে মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা কোন ভুল তথ্য প্রদান কিংবা তথ্য গোপন করা হলে বা সম্পদের ক্ষেত্রে কোন রূপ অসংগতি পরিলক্ষিত হলে সরকারী কর্মচারী (আচরণ) বিধিমালা-১৯৭৯ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। উপরোক্ত আইনটি যদি যথাযথভাবে বাস্তবায়িত হয়, তবে এদেশ থেকে বিশেষভাবে প্রশাসন থেকে দুর্নীতি বহুলাংশে দূর হবে এতে কোন সন্দেহ নেই। কারণ কোন সরকারী কর্মকর্তা বা কর্মচারীর অস্বাভাবিক আয় সম্পদ বিবরণীতে সন্নিবেশিত হলে কিংবা এটা থেকে গোপন করা হলে, তা ধরা পড়বে উর্ধ্বতন সংশ্লিষ্ট মহলের কাছে। আর এই ভয়ে কোন দুর্নীতিবাজ আমলা-কর্মচারী দুর্নীতির মাধ্যমে অর্থ অর্জনে সাহসী হবে না।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top