জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

ভাঙ্গছে পণ্য আমদানির সিন্ডিকেট

প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৪, ১২:৩৫:২২ অপরাহ্ন

গতকাল মিডিয়ায় বিদেশ থেকে পণ্য আমদানির সিন্ডিকেট ভাঙ্গার একটি সংবাদ প্রকাশিত হয়েছে। ‘খাতুনগঞ্জে ভেঙ্গেছে আমদানির সিন্ডিকেট, বাজারে সুফল মেলার আশা’ শিরোনামে প্রকাশিত এই সংবাদে বলা হয়, দেশের বৃহত্তম পাইকারী বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে দেড় দশক পর ভেঙ্গেছে আমদানির সিন্ডিকেট। বাজার নিয়ন্ত্রণে রাখা আওয়ামী পন্থী ব্যবসায়ী ও নেতারা না থাকায় পণ্য আমদানির সুযোগ পাচ্ছেন ছোট ও মাঝারি ব্যবসায়ীরা। বাজারে শিগগিরই এর সুফল মিলবে, বলছেন তারা। সংবাদে বলা হয়েছে, প্রায় দেড় দশক ধরে খাতুনগঞ্জে চিনির বাজার নিয়ন্ত্রণ করেছে এস আলম গ্রুপ। তাদের দাপটে কোনঠাসা ছিলো অন্য আমদানিকারকরা। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, সবশেষ জুলাই-আগস্ট মাসে ৬০ হাজার টন অপরিশোধিত চিনি আমদানি করে এস আলম গ্রুপ। স্বৈরাচারি হাসিনা সরকারের পতনের পর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বেশ কয়েকটি ছোট ও মাঝারি প্রতিষ্ঠান অপরিশোধিত চিনি আমদানি করেছে। ভোজ্য তেল, ডাল, পেঁয়াজ, গমসহ অন্যান্য পণ্য আমদানির ক্ষেত্রেও এসেছে পরিবর্তন।
ব্যবসায়ীরা বলছেন, গত ১৫ বছর খাতুনগঞ্জ-চাক্তাইয়ে ভোগ্যপণ্যের আমদানি বাণিজ্য অনেকাংশে নিয়ন্ত্রণ করতো এস আলম, টিকে, বিএসএম, সিটি গ্রুপসহ কয়েকটি গ্রুপ। চট্টগ্রাম চেম্বারসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের ওপরেও ছিলো এসব গ্রুপের প্রভাব। সরকার পতনের পর এসব গ্রুপের প্রভাব আর নেই, গা ঢাকা দিয়েছেন অনেক মালিক ও ব্যবসায়ী নেতা। ফলে গত চার মাস ধরে খাতুনগঞ্জ-চাক্তাইয়ের ছোট ও মাঝারি আমদানিকারকরাও ব্যবসার সুযোগ পাচ্ছেন। সংশ্লিষ্টদের মতে, বড়ো বড়ো কোম্পানীগুলো ইচ্ছেমতো বাজার নিয়ন্ত্রণ করতে পারতো। এখন ছোট ও মাঝারি ব্যবসায়ীরা ২০-২৫ বছর আগের মতো প্রতিযোগিতামূলকভাবে পণ্য আমদানি করতে পারছেন। লক্ষণীয় যে, মূলত: চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া খাদ্য ও ভোগ্যপণ্য খাতুনগঞ্জের পাইকারি বাজার হয়ে সারা দেশে যায়। এই বাজারে প্রতিদিন লেনদেন হয় কমপক্ষে দেড় হাজার কোটি টাকা।

উপরোক্ত সংবাদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা যায়, গোটা জাতির জন্য শুভ বার্তাবাহী। এতোদিন শেখ হাসিনা ও তার মন্ত্রীরা সিন্ডিকেট ভাঙ্গা নিয়ে দেশের জগনগণের সাথে তামাশা ও চরম প্রতারণা করেছে। অসৎ সিন্ডিকেট ব্যবসায়ীদের বগলের নীচে আশ্রয় প্রশ্রয় দিয়ে দেশের জনগণকে সিন্ডিকেট ভাঙ্গার জন্য হম্বিতম্বি করেছে। কখনো কখনো বলেছে, সিন্ডিকেট ভাঙ্গা সম্ভব নয়। এতে পণ্য সরবরাহে বিঘ্ন ঘটে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি হবে। অথচ স্বার্থের ভাগাভাগিতে গুটিকয়েক নিজেদের ঘনিষ্ঠ ব্যক্তি তথা অলিগারদের মধ্যে আমদানি ও ব্যবসার সুযোগ সীমাবদ্ধ না রাখলে বাজারে বিভিন্ন পণ্যের দাম তাদের খেয়াল খুশি অনুযায়ী বাড়ানোর সুযোগ পেতো না। আমদানি ও বাণিজ্যে অধিক সংখ্যক ছোট ও মাঝারি ব্যবসায়ীদের সুযোগ দেয়া হলে বাজারে প্রতিযোগিতা হতো এবং পণ্যমূল্য স্বাভাবিক থাকতো। কিন্তু হাসিনা ও তার দুর্নীতিবাজ মন্ত্রী আমলারা এস আলম গ্রুপ ও বসুন্ধরা সিটি গ্রুপের মতো বড়ো বড়ো ব্যবসায়ীদের হাতে একচেটিয়া ব্যবসা ও আমদানি তুলে দেওয়ার ফলে তারা গত দেড় দশক ধরে নিজেদের ইচ্ছেমতো বিভিন্ন পণ্যের দাম বাড়িয়েছে। ফলে এসব অলিগার তথা আমদানিকারক ও ব্যবসায়ী কোন পণ্যের দাম যা ঠিক করেছে, সরকারও সেটা নির্ধারণ বা অনুমোদন করেছে। ভোজ্য তেল নিয়ে তাদের তেলেসমাতির বিষয়টি দেশবাসীর ভুলে যাবার কথা নয়।

বর্তমানে সিন্ডিকেটের প্রাণকেন্দ্র খাতুনগঞ্জে সিন্ডিকেটের হোতাদের দৌরাত্ম্য নেই। তাই আশা করা যায়, এবার খাদ্যপণ্যসহ অনেক নিত্যপণ্যের আমদানি বাণিজ্য অতীতের প্রতিযোগিতামূলক বাজার পদ্ধতিতে ফিরে আসবে এবং কোন ব্যবসায়ীই পণ্যের দাম নিজেদের মর্জিমাফিক বৃদ্ধি করতে পারবে না। আর এদিকে বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ কঠোর নজরদারি বজায় রাখবেন, এমন প্রত্যাশা ভোক্তা ক্রেতা সাধারণের।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top