জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সাহিত্য

‘করোনাকালের ডায়েরি’ প্রবন্ধ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান


প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৫, ৬:২৪:০৫ অপরাহ্ন

আমরা করোনাকালের মতো কঠিন একটি সময় পেরিয়ে এসেছি। মানব সভ্যতার ইতিহাসে এমন ঘটনা একেবারেই বিরল। সেই দুঃসময়ের অনেক বাস্তব স্মৃতি ও স্বজন হারানোর বেদনা নিখুঁতভাবে লিপিবদ্ধ করেছেন লেখক ও প্রাবন্ধিক আহবাব চৌধুরী খোকন। করোনাকালের পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি ফুটে উঠেছে ‘করোনাকালের ডায়েরি’ গ্রন্থে।

যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও প্রাবন্ধিক আহবাব চৌধুরী খোকন-এর প্রবন্ধ গ্রন্থ ‘করোনাকালের ডায়েরি’-এর প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সিলেটের অন্যতম প্রকাশনা সংস্থা ‘বুনন প্রকাশন’-এর উদ্যোগে গত শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এই প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

কবি ও শিক্ষাবিদ অধ্যক্ষ কালাম আজাদ-এর সভাপতিত্বে ও কবি আয়েশা মুন্নির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মদনমোহন কলেজ, সিলেট-এর সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ লে. কর্নেল (অব.) এম. আতাউর রহমান পীর, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন চ্যানেল এস ইউকে’র চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, মূখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট রাজনীতিবিদ কাইয়ুম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও কবি ইশতিয়াক রুপু। মূল প্রবন্ধ পাঠ করেন সাহিত্য সমালোচক মামুন সুলতান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বুনন প্রকাশন-এর স্বত্বাধিকারী খালেদ-উদ-দীন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কবি শামসুল কিবরিয়া, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি আল আসলাম মুমিন, গল্পকার আনোয়ার হোসেন মিসবাহ, ব্যাংকার মোহাম্মদ মোশতাক চৌধুরী, গল্পকার তাসলিমা খানম বীথি, কবি আবদুল বাছিত প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল (অব.) এম. আতাউর রহমান পীর বলেন, আহবাব চৌধুরী খোকন করোনা কালের একটি চমৎকার উপাখ্যান উপস্থাপন করেছেন। তিনি অত্যন্ত সুন্দরভাবে একটি কঠিন সময়কে তাঁর জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতা দিয়ে তুলে ধরেছেন। তাঁকে ধন্যবাদ জানাচ্ছি।

সম্মানিত অতিথির বক্তব্যে চ্যানেল এস ইউকে’র চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি বলেন, আহবাব চৌধুরী খোকন আমার ভাতিজা। তাঁর জন্য আমি গর্বিত। সে শুধু বই রচনা করেনি; সমাজের মানুষের জন্য কাজ করেছে, বিশেষত যুক্তরাষ্ট্রে। সে করোনার মতো কঠিন সময়কে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছে। এ জন্য সে প্রশংসার পাত্র। মূখ্য আলোচকের বক্তব্যে বিশিষ্ট রাজনীতিবিদ কাইয়ুম চৌধুরী বলেন, আহবাব চৌধুরী খোকন স্কুল জীবন থেকে লেখালেখি করছে। তার সাথে আমার পারিবারিক সম্পর্ক রয়েছে। করোনা নিয়ে যে গ্রন্থটি সে রচনা করেছে, তা ভবিষ্যতে গবেষকদের জন্য রেফারেন্স বুক হিসেবে ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে কবি ও গীতিকবি ইশতিয়াক রুপু বলেন, আহবাব চৌধুরী খোকন করোনাকালের যে চিত্র তাঁর বইয়ের মাধ্যমে ধারণ করেছেন তা ইতিহাসের অংশ হয়ে থাকবে। করোনার মতো ভয়ংকর দৈত্যকে প্রাজ্ঞতার সাথে উপস্থাপন করেছেন লেখক। অনুভূতি প্রকাশ করে গ্রন্থের লেখক আহবাব চৌধুরী খোকন বলেন, করোনাকালে আমি কঠিন অবস্থা অতিক্রম করেছি। বাস্তবিক জীবনবোধ এবং দায়বদ্ধতা আমাকে গ্রন্থ রচনায় উদ্বুদ্ধ করেছে। আপনারা যারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

সভাপতির বক্তব্যে কবি ও শিক্ষাবিদ অধ্যক্ষ কালাম আজাদ বলেন, আহবাব চৌধুরী খোকন আমার ছাত্র। তাকে নিয়ে আমি গর্ববোধ করি। তার রচিত ‘করোনাকালের ডায়েরি’ একটি সহজ, সরল ও প্রাঞ্জল গ্রন্থ। যে ঘটনাগুলো তিনি তার গ্রন্থে উল্লেখ করেছেন, তা ইতিহাসের অংশ হয়ে থাকবে।

সাহিত্য এর আরও খবর
কেমুসাসের ১২৮৮তম সাহিত্য আসর

কেমুসাসের ১২৮৮তম সাহিত্য আসর

চিন্তার বিকাশের জন্য পাঠক তৈরি করা জরুরি 

চিন্তার বিকাশের জন্য পাঠক তৈরি করা জরুরি 

কেমুসাসের গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা ১০ আগস্ট

কেমুসাসের গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা ১০ আগস্ট

বিলেতের আলোকিতজন’ গ্রন্থের পাঠ আলোচনা অনুষ্ঠিত

বিলেতের আলোকিতজন’ গ্রন্থের পাঠ আলোচনা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
সিলেট জুড়ে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং
সিলেট জুড়ে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে অচলাবস্থা
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে অচলাবস্থা
তাহিরপুরে বিএনপির সমাবেশ মিছিল
তাহিরপুরে বিএনপির সমাবেশ মিছিল
দোয়ারায় বিএনপির বিক্ষোভ মিছিল
দোয়ারায় বিএনপির বিক্ষোভ মিছিল
বড়লেখায় ইউনিয়ন বিএনপির কর্মীসভা
বড়লেখায় ইউনিয়ন বিএনপির কর্মীসভা
বড়লেখা নারীশিক্ষা একাডেমির একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ
বড়লেখা নারীশিক্ষা একাডেমির একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ
সিলেটের বাউল-সাধকদের সৃষ্টি নিয়ে গবেষণা প্রয়োজন: সিসিক প্রশাসক
সিলেটের বাউল-সাধকদের সৃষ্টি নিয়ে গবেষণা প্রয়োজন: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার
কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার
পাঁচ বছরেও গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস
পাঁচ বছরেও গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
জৈন্তায় ১১১ রাউন্ড গুলি, হ্যান্ড গ্রেনেড ও ম্যাগজিন উদ্ধার
জৈন্তায় ১১১ রাউন্ড গুলি, হ্যান্ড গ্রেনেড ও ম্যাগজিন উদ্ধার
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৩
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৩
হবিগঞ্জে ভারতীয় মদ ও গরু জব্দ
হবিগঞ্জে ভারতীয় মদ ও গরু জব্দ
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top