জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

শিক্ষার্থীদের নতুন শপথবাক্য, যোগ হলো দুর্নীতি না করার প্রত্যয়

প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৫, ৯:৪০:৩৭ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট : শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাত্যহিক সমাবেশের শপথবাক্য আগের রূপে ফেরানো হয়েছে। ফলে আওয়ামী লীগের শাসনামলে শপথবাক্যে যুক্ত হওয়া ‘মুক্তিযুদ্ধ’, ‘শেখ মুজিবুর রহমান’ ও ‘শহীদদের রক্ত বৃথা যেতে না দেওয়ার’ প্রত্যয়ের অংশগুলো বাদ পড়েছে। নব্বই দশক ও একবিংশ শতাব্দীর শুরুর দিকে শিক্ষাপ্রতিষ্ঠানে যে শপথ নেওয়া হতো, পুনরায় সে শপথ বাক্যটিই পাঠ করতে বলা হয়েছে। তবে তার সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে ‘অন্যায় ও দুর্নীতি করবো না’ এবং ‘অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেবো না’ অংশ দুটি।

সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম উদ্বুদ্ধ করতে এ ‘শপথ’ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশে পাঠ করানোর জন্য অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম উদ্বুদ্ধ করতে নিম্নোক্ত দিকনির্দেশনামূলক একটি ‘শপথ’ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশে পাঠ করার জন্য অনুরোধ করা হলো।

শপথকাক্যটি হলো, ‘আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিবো। দেশের প্রতি অনুগত থাকিবো। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিবো। অন্যায় ও দুর্নীতি করিবো না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিবো না।’ ‘হে মহান আল্লাহ/ মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন।’

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), সব জেলা শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট অফিস প্রধানকে অনুরোধ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের শাসনামলে ২০২১ সালের ২৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে শপথ পরিবর্তন করা হয়েছিল।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ২০ আগস্ট আগের (নব্বই দশকের নির্ধারিত) শপথবাক্য প্রাথমিক বিদ্যালয় ও পিটিআইয়ে জাতীয় সংগীতের পর পাঠের নির্দেশনা দিয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এ শপথ বাক্যে বলা হয়েছিল, আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিবো। দেশের প্রতি অনুগত থাকিবো। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন। এবার নতুনভাবে ‘অন্যায় ও দুর্নীতি করিবো না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিবো না’ বাক্য দুটি শপথে যুক্ত হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান

তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান

সিলেটে ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব শুরু

সিলেটে ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব শুরু

কিশোরগ্যাংবিরোধী অভিযানে ৪ দিনে গ্রেপ্তার ২২৭

কিশোরগ্যাংবিরোধী অভিযানে ৪ দিনে গ্রেপ্তার ২২৭

ফের রাজপথে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

ফের রাজপথে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

সর্বশেষ সংবাদ

হবিগঞ্জে জাইদুল হত্যায় গ্রেপ্তার ৫
হবিগঞ্জে জাইদুল হত্যায় গ্রেপ্তার ৫
সিলেটে ফেরলো সৌদি আরবে নিহত দুই প্রবাসীর লাশ
সিলেটে ফেরলো সৌদি আরবে নিহত দুই প্রবাসীর লাশ
কুরআন শিক্ষায় উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
কুরআন শিক্ষায় উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
সাবেক মেয়র আনোয়ারের এপিএস শহীদের বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক মেয়র আনোয়ারের এপিএস শহীদের বিরুদ্ধে দুদকের মামলা
বিমানবন্দরে হয়রানি বন্ধে কড়া নির্দেশ
বিমানবন্দরে হয়রানি বন্ধে কড়া নির্দেশ
চালুর পথে একধাপ এগোলো সুনামগঞ্জ মেডিকেল
চালুর পথে একধাপ এগোলো সুনামগঞ্জ মেডিকেল
জাপানে প্রশিক্ষণে যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী
জাপানে প্রশিক্ষণে যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী
মহানগর জমিয়তের বিক্ষোভ মিছিল কাল
মহানগর জমিয়তের বিক্ষোভ মিছিল কাল
হাম-ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
হাম-ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
পানির ন্যায্য হিস্যায় ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
পানির ন্যায্য হিস্যায় ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
রমজানে সিন্ডিকেট বরদাশত করবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
রমজানে সিন্ডিকেট বরদাশত করবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top