বড়লেখায় ইউকে ফাউন্ডেশনের ঘরের চাবি হস্তান্তর
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৫, ৭:৫৪:৫৬ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নে তালিমপুর গ্রামের হতদরিদ্র বরাতুন বেগমকে একটি পাকা টিনসেড বসতঘর নির্মাণ করে দিয়েছে বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে। সংগঠনের দুজন দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম ও মাওলানা মো. আব্দুস সবুর এই বসতঘর নির্মাণে তিন লক্ষাধিক টাকা অর্থায়ন করেছেন।
বুধবার দুপুরে বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে আনুষ্ঠানিকভাবে উপকারভোগি দুস্থ নারীর হাতে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর করেছে। স্থানীয় সমাজসেবক ও এলাকার প্রবীণ মুরব্বি মো. আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে ও বড়লেখা ফাউন্ডেশন ইউ.কের প্রজেক্ট কো-অর্ডিনেটর শামীম আহমেদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মঈন উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, ইউপি সদস্য বদরুল ইসলাম, সমাজসেবক মো. আব্দুল মুকিত।






