জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

জুড়ীতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫১:১৫ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে ব্রিজের নিচ থেকে আবুল কালাম বুলুচাঁন (৪০) নামে এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভোগতেরা এলাকায় জুড়ী নদীর ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আবুল কালাম বুলুচাঁন পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে। তিনি জুড়ী নিউমার্কেট সিএনজি স্ট্যান্ডের অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে জুড়ী নদীর ভোগতেরা ব্রিজের নিচে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদনের সময় নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। পুলিশ ও স্থানীয়দের ধারণা, বুধবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা আবুল কালাম বুলুচাঁনকে হত্যা করে লাশটি ব্রিজের নিচে ফেলে যায়। তবে কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু বলেন, আবুল কালাম বুলুচাঁন বড়ধামাই গ্রামের বাসিন্দা ও নিউমার্কেট সিএনজি স্ট্যান্ডের অটোরিকশাচালক ছিলেন। তিনি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় কাটার চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

মৌলভীবাজার এর আরও খবর
কুলাউড়ায় মোবাইল কোর্টের জরিমানা

কুলাউড়ায় মোবাইল কোর্টের জরিমানা

মৌলভীবাজারে জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা

মৌলভীবাজারে জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা

বড়লেখায় চোরাই গরু ও দেশীয় মদসহ গ্রেপ্তার ৪

বড়লেখায় চোরাই গরু ও দেশীয় মদসহ গ্রেপ্তার ৪

সর্বশেষ সংবাদ
বিরোধী দলীয় নেতার সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
বিরোধী দলীয় নেতার সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
আগস্ট মাসে ব্যাংক থেকে সরকারের ঋণ ১৩ হাজার কোটি টাকা
আগস্ট মাসে ব্যাংক থেকে সরকারের ঋণ ১৩ হাজার কোটি টাকা
টানা পাঁচ মাস ৫ শতাংশের নিচে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি
টানা পাঁচ মাস ৫ শতাংশের নিচে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি
সার্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক স্কিমের অনুমোদন
সার্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক স্কিমের অনুমোদন
হাম উপসর্গে আরও ২ প্রাণহানি
হাম উপসর্গে আরও ২ প্রাণহানি
আগামী ৫ বছরে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আসবে : বাণিজ্যমন্ত্রী
আগামী ৫ বছরে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আসবে : বাণিজ্যমন্ত্রী
ধনুকান্দি মাদরাসায় জালালাবাদ রোটারি ক্লাবের বৃক্ষরোপণ
ধনুকান্দি মাদরাসায় জালালাবাদ রোটারি ক্লাবের বৃক্ষরোপণ
কুলাউড়ায় মোবাইল কোর্টের জরিমানা
কুলাউড়ায় মোবাইল কোর্টের জরিমানা
শায়েস্তাগঞ্জে শিক্ষা মেলায় ১৩শ প্রকল্পের প্রদর্শনী
শায়েস্তাগঞ্জে শিক্ষা মেলায় ১৩শ প্রকল্পের প্রদর্শনী
কিশোরকণ্ঠের শব্দধাঁধায় দেশসেরা দোয়ারার রায়হান
কিশোরকণ্ঠের শব্দধাঁধায় দেশসেরা দোয়ারার রায়হান
জুড়ীতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার
জুড়ীতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার
সিলেটের পুরোনো কারাগারের স্থানে হবে নান্দনিক পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর
সিলেটের পুরোনো কারাগারের স্থানে হবে নান্দনিক পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর
জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী
জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী
একাত্তরে যারা যুদ্ধ করেছিল, তারা স্বাধীন ও সমৃদ্ধ দেশ চেয়েছিল: শিশির মনির
একাত্তরে যারা যুদ্ধ করেছিল, তারা স্বাধীন ও সমৃদ্ধ দেশ চেয়েছিল: শিশির মনির
গোয়াইনঘাটে ৮ ড্রেজার ধ্বংস
গোয়াইনঘাটে ৮ ড্রেজার ধ্বংস
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top