জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সংগঠন সংবাদ

ধনুকান্দি মাদরাসায় জালালাবাদ রোটারি ক্লাবের বৃক্ষরোপণ

প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৬:১০ অপরাহ্ন

পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সিলেটের ধনুকান্দি মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রোটারি ক্লাব অব জালালাবাদ। ১৭ সেপ্টেম্বর মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচির পাশাপাশি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোটারি ক্লাব অব জালালাবাদের পরিবেশ সংরক্ষণ কমিটির চেয়ারম্যান রোটারিয়ান শাহ আশিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পিডিজি কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর। বিশেষ অতিথি ছিলেন ধনুকান্দি মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা নিজাম উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে এম আতাউর রহমান পীর বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিবেশ সচেতনতা তৈরির অন্যতম প্রধান ক্ষেত্র বলেও তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে শাহ আশিকুর রহমান বলেন, মানুষের কল্যাণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও রোটারি ক্লাব অব জালালাবাদ গুরুত্ব দিয়ে কাজ করছে। বৃক্ষরোপণ একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ। কর্মসূচির অংশ হিসেবে গাছ লাগানোর পাশাপাশি সেগুলো বাঁচিয়ে তোলাই মূল লক্ষ্য। এ জন্য শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়মিত পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি মাওলানা নিজাম উদ্দীন বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলা জরুরি। মাদরাসা প্রাঙ্গণে বৃক্ষের সংখ্যা বাড়লে শিক্ষার্থীদের জন্য সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হবে।
রোটারিয়ান সাইফুল ইসলাম চৌধুরী বলেন, পরিবেশ সংরক্ষণ মানবকল্যাণের গুরুত্বপূর্ণ অংশ। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা সম্ভব।
আলোচনা সভা শেষে মাদরাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে রোটারি ক্লাব অব জালালাবাদের সদস্য, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। বিজ্ঞপ্তি

সংগঠন সংবাদ এর আরও খবর
৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রাজনগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

রাজনগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

সর্বশেষ সংবাদ
বিরোধী দলীয় নেতার সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
বিরোধী দলীয় নেতার সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
আগস্ট মাসে ব্যাংক থেকে সরকারের ঋণ ১৩ হাজার কোটি টাকা
আগস্ট মাসে ব্যাংক থেকে সরকারের ঋণ ১৩ হাজার কোটি টাকা
টানা পাঁচ মাস ৫ শতাংশের নিচে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি
টানা পাঁচ মাস ৫ শতাংশের নিচে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি
সার্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক স্কিমের অনুমোদন
সার্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক স্কিমের অনুমোদন
হাম উপসর্গে আরও ২ প্রাণহানি
হাম উপসর্গে আরও ২ প্রাণহানি
আগামী ৫ বছরে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আসবে : বাণিজ্যমন্ত্রী
আগামী ৫ বছরে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আসবে : বাণিজ্যমন্ত্রী
ধনুকান্দি মাদরাসায় জালালাবাদ রোটারি ক্লাবের বৃক্ষরোপণ
ধনুকান্দি মাদরাসায় জালালাবাদ রোটারি ক্লাবের বৃক্ষরোপণ
কুলাউড়ায় মোবাইল কোর্টের জরিমানা
কুলাউড়ায় মোবাইল কোর্টের জরিমানা
শায়েস্তাগঞ্জে শিক্ষা মেলায় ১৩শ প্রকল্পের প্রদর্শনী
শায়েস্তাগঞ্জে শিক্ষা মেলায় ১৩শ প্রকল্পের প্রদর্শনী
কিশোরকণ্ঠের শব্দধাঁধায় দেশসেরা দোয়ারার রায়হান
কিশোরকণ্ঠের শব্দধাঁধায় দেশসেরা দোয়ারার রায়হান
জুড়ীতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার
জুড়ীতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার
সিলেটের পুরোনো কারাগারের স্থানে হবে নান্দনিক পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর
সিলেটের পুরোনো কারাগারের স্থানে হবে নান্দনিক পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর
জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী
জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী
একাত্তরে যারা যুদ্ধ করেছিল, তারা স্বাধীন ও সমৃদ্ধ দেশ চেয়েছিল: শিশির মনির
একাত্তরে যারা যুদ্ধ করেছিল, তারা স্বাধীন ও সমৃদ্ধ দেশ চেয়েছিল: শিশির মনির
গোয়াইনঘাটে ৮ ড্রেজার ধ্বংস
গোয়াইনঘাটে ৮ ড্রেজার ধ্বংস
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top