সারা দেশে পুলিশের অভিযানে ১ হাজার ৩৩৩ জন গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৫, ৯:৪১:২৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১ হাজার ৩৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
এই বার্তায় বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৯৯০ জন এজাহার ও পরোয়ানাভুক্ত আসামি। বাকি ৩৪৩ জনকে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, সাতটি গুলি, দুটি চায়নিজ কুড়াল, দুটি বার্মিজ চাকু, একটি খুর, চারটি হাঁসুয়া, দুটি রামদা, দুটি চাপাতি, একটি চাকু, দুটি ককটেল, দুটি দেশীয় ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়। এর আগের ২৪ ঘণ্টায় সারা দেশে অভিযান চালিয়ে ১ হাজার ২৮৬ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।






