কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৬, ৫:৪০:৫৮ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে প্রায় ৫০০ রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। এছাড়া প্রায় ৩৫০ জন দরিদ্র ও নিম্নআয়ের রোগীর মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ডা. মোহাম্মদ বাবলু হোসেন, ডা. লোকমান হাকিম, ডা. মোহাম্মদ আলীম উদ্দীন ও ডা. মোহাম্মদ আব্দুল আউয়াল।
আয়োজন উপলক্ষে প্রেসক্লাবের পক্ষ থেকে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ উসমান গনি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম (ঠান্ডা), উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ খন্দকার, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আবিদুর রহমান, উপজেলা শ্রমিকদলের সভাপতি আবুল বাশার বাদশা, কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আসাদুল হক আসাদ, সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, সিলেট বিভাগীয় ফারিয়ার আহ্বায়ক জাহাঙ্গীর আলম, কোম্পানীগঞ্জ ফারিয়ার সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, দিপু বিশ্বাস, কোম্পানীগঞ্জ সরকারি প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি রিপন আহমদ, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি হেলাল আহমদ ও সাধারণ সম্পাদক মারজান আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
এছাড়া কোম্পানীগঞ্জ মানবকল্যাণ সংস্থার সভাপতি এখলাছ আহমদ, শালিস ব্যক্তিত্ব ফজলু মিয়া, আহমেদ শাহ নেওয়াজ লিটন, আরাফাত আলী, শাহাব উদ্দিন, উত্তর রণিখাই ইউনিয়ন বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান বতু, আমিনুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি আনোয়ার সুমন, যুগ্ম সম্পাদক আকবর রেদওয়ান মনা, কোষাধ্যক্ষ আলী হোসেন, অফিস সম্পাদক ফখর উদ্দিন, ক্রীড়া সম্পাদক আব্দুল হামিদ, সিনিয়র সদস্য সোহেল রানা, কার্যকরী সদস্য লবীব আহমদ, ঈসা তালুকদার, শাহীন আলম এবং অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাইম মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।





