জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

এমসি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন বরণ

প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৬, ৫:৪২:২৩ অপরাহ্ন

এমসি কলেজ সংবাদদাতা : সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কলেজের রাষ্ট্রবিজ্ঞান গ্যালারিতে রাষ্ট্রবিজ্ঞান ফোরামের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আসিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক মো. আকমল হোসেন ও শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মো. আব্দুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিভাগের শিক্ষকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন সাজিদুল ইসলাম আবির এবং গীতা পাঠ করেন রোহিত দাশ। পরে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা পর্ব সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও মুরারিচাঁদ কবিতা পরিষদের সাবেক সভাপতি মইনুল হাসান আবির এবং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তৌহিদা। পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্ব সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহনূর আলম মাহির ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাবরিনা আফরিন আনিমা।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের সাংস্কৃতিক সংগঠন থিয়েটার মুরারিচাঁদ, মোহনা ও মুরারিচাঁদ কবিতা পরিষদের শিল্পীদের পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। কবিতা, গান ও নৃত্যের পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। অনুষ্ঠানে এমসি কলেজ ছাত্রদলের সভাপতি খান মুহাম্মদ সামি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এমসি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক রোম্মান আহমেদসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও অতিথিরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা বলেন, নতুন শিক্ষার্থীদের পদচারণায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষাঙ্গন আরও প্রাণবন্ত হয়ে উঠবে। শিক্ষাজীবনের পাশাপাশি সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নবীনদের অংশগ্রহণের আহ্বান জানান তাঁরা। নবীনদের বরণ, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।

সিলেট এর আরও খবর
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির দোয়া মাহফিল

চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির দোয়া মাহফিল

নজরুল উৎসব প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নজরুল উৎসব প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সর্বশেষ সংবাদ
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণ
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণ
বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১
বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১
কলেরা সংক্রমণে বিশ্বে সপ্তম বাংলাদেশ 
কলেরা সংক্রমণে বিশ্বে সপ্তম বাংলাদেশ 
বিমানবন্দরে বাকবিতন্ডা : মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
বিমানবন্দরে বাকবিতন্ডা : মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
এমসি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন বরণ
এমসি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন বরণ
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
দোয়ারায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন
দোয়ারায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন
কমলগঞ্জে বিজিবির অভিযানে ২টি একনলা বন্দুক উদ্ধার
কমলগঞ্জে বিজিবির অভিযানে ২টি একনলা বন্দুক উদ্ধার
মৌলভীবাজারে ১৩৪ হাসপাতাল-ডায়াগনস্টিক লাইসেন্স নিয়ে প্রশ্ন
মৌলভীবাজারে ১৩৪ হাসপাতাল-ডায়াগনস্টিক লাইসেন্স নিয়ে প্রশ্ন
ছাতক ট্রমা সেন্টারে তালা, তিন বছরেও চালু হয়নি সেবা
ছাতক ট্রমা সেন্টারে তালা, তিন বছরেও চালু হয়নি সেবা
প্রধানমন্ত্রীর কঠোরতা, এমপির পদত্যাগ : রাজনীতির চেনা সংস্কৃতিতে নতুন বার্তা
প্রধানমন্ত্রীর কঠোরতা, এমপির পদত্যাগ : রাজনীতির চেনা সংস্কৃতিতে নতুন বার্তা
সাইবার সহিংসতার ৮০ অভিযোগ, ৫৫ জনই নারী
সাইবার সহিংসতার ৮০ অভিযোগ, ৫৫ জনই নারী
চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির দোয়া মাহফিল
চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির দোয়া মাহফিল
নজরুল উৎসব প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নজরুল উৎসব প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
স্ত্রীর কবরে ফুল ছড়িয়ে দোয়া করলেন মাহাথির
স্ত্রীর কবরে ফুল ছড়িয়ে দোয়া করলেন মাহাথির
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top