নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশনের অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০০:০৩ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমায় এইচ এম নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে মোগলাবাজার থানাধিন কোনারচর গ্রামের ওয়াহিদা মঞ্জিলের সামনে এই নগদ অর্থ বিতরণের আয়োজন করা হয়।
দাউদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লয়লু আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথির বক্তব্যে রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য ও দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহার, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক এইচ এম খলিল, জেলা যুবদলের সহ সভাপতি ময়নুল ইসলাম মঞ্জু, দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ আহমদ চৌধুরী।
সমাজসেবী ময়নুল ইসলাম ও সোহেব আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোগলাবাজার বিএনপির সভাপতি আশিক আহমদ, সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মোগলাবাজার থানা শ্রমিকদলের সভাপতি আশিক আহমদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে এলাকার মুরব্বিয়ান সহ গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩ শতাধিক পরিবার মধ্যে নগদ অর্থ বিতরণ করেন আয়োজক ও অতিথিবৃন্দ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে দেশ জাতির কল্যাণ ও মরহুমদের রুহের মাগফেরাত কামনা এবং এইচ এম নুরুল হক-ওয়াহিদার সুস্বাস্থ্য কামনা করে দোয়া পরিচালনা করেন নৈখাই কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রাসেদ আহমদ। বিজ্ঞপ্তি





