জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আলোকিত জীবন

মোবারক হো মাহে রমজান


প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৬, ৮:৫৫:৫২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: রমজান মাস প্রশিক্ষনের মাস। এ মাস আত্মনিয়ন্ত্রনের এক মহা সুযোগ আমাদের সামনে নিয়ে আসে। এই মাসে আমরা নিজেদের শুধরে নেওয়ার সুযোগ পাই। রমজান আমাদের ধৈর্য্য এবং সংযম শিক্ষা দেয়। সবচেয়ে বড়ো যে শিক্ষা দেয় তা হলো তাকওয়া। এ মাসে আমরা আল্লাহর হুকুমে অনেক বৈধ কাজ থেকেও বিরত থাকি যে কাজ অন্য মাসে করা যায়। মূল কথা হলো এ মাসে আল্লাহর হুকুম মানার একটা পরিবেশ তৈরি হয়। আর এ পরিবেশের মূল কারণ আল্লাহর হুকুমের পাশাপশি আমাদের ইচ্ছাশক্তি। মুসলমানরা সিদ্ধান্ত নিয়ে এ মাসে আল্লাহর হুকুম অনুযায়ী নিজেদের পরিচালিত করতে দৃঢ় প্রত্যয়ী হোন। কাজেই দেখা গেলো আমরা যদি সিদ্ধান্ত নিয়ে কোনো খারাপ কাজ থেকে নিজেদের বাঁচাবার জন্য প্রত্যয়ী হই, মনের ভেতর থেকে আল্লাহর হুকুমে নিজেদের চালাবার জন্য ইচ্ছা অনুভব করি তো আল্লাহর হুকুমে নিজেদের পরিচালিত করা অসম্ভব নয়। আর এজন্য আমাদের সাহায্য করবার বেলায় তো আল্লাহ সবসময় সাথে আছেনই। আসল কথা হলো আমাদের ইচ্ছা। এজন্য হাদিসে বলা হয়েছে মানুষের প্রত্যেক কাজ তার নিয়ত বা ইচ্ছাশক্তির উপর নির্ভর করে। মানুষ চাইলে নিজেকে ভালো পথে চালাতে পারে, চাইলে নিজেকে খারাপ পথে চালাতে পারে। রমজানে আল্লাহর হুকুমের মধ্যে একটি হলো দিনের বেলা খাওয়া দাওয়া থেকে বিরত থাকা। এখন কেউ যদি লুকিয়ে লুকিয়ে কিছু খেয়ে নেয় তাহলে কেউ তো দেখবে না বা বাধা দিতে পারবে না। কিন্তু তারপরও তো কেউ লুকিয়ে কিছু খায় না। এটা কেবল আল্লাহর হুকুম পালনই নয় এর পাশাপাশি নিজের মধ্যে একটা দ্বিধা বা অপরাধ বোধ কাজ করে যে কি করে আমি রমজানে দিনের বেলা খাই, এটা তো আমার সাথে মানায় না।
এখান থেকে একটা সহজ কথা আমরা বুঝতে পারি আল্লাহর হুকুমে যদি আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় খাওয়া দাওয়া থেকে কিছু সময়ের জন্য বা সবচেয়ে প্রয়োজনীয় সময় বিরত থাকতে পারি তো অন্য সব খারাপ কাজ থেকে চাইলে কেনো বিরত থাকতে পারবো না?
সবচেয়ে প্রয়োজনীয় সময় এজন্য বলা হলো যে মানুষের খাবার দরকার তো সবচেয়ে বেশি দিনের বেলাই হয়। রাতের বেশিরভাগ সময় তো বিশ্রাম বা ঘুমিয়ে চলে যায়। তাছাড়া খাবার সাথে তো মানুষের বেঁচে থাকার একটা সম্পর্ক রয়েছে। কিন্তু অন্য অনেক খারাপ কাজ যেমন ঘুষ খাওয়া, মানুষকে ঠকানো, কারো হক মেরে দেওয়া এগুলো তো এমন নয় যে এগুলো না করলে আমরা মরে যাবো। মূলত আমাদের লোভ আর খারাপ অভ্যেস শয়তানের প্ররোচনায় আমাদের এগুলো করায়। রমজান থেকে আমাদের মূলত এই শিক্ষাই দেওয়া হয় যে আল্লাহর হুকুমে অবৈধ কাজ থেকে কেনো বিরত থাকা যাবে না, অবশ্যই যাবে। আসল কথা হলো সিদ্ধান্ত। আল্লাহর হুকুম পালনের বেলায় সিদ্ধান্ত নিয়ে মানুষ রমজানে যেমন তার অভ্যেসে একটা পরিবর্তন নিয়ে আসে, চাইলে সিদ্ধান্ত নিয়ে সেই অভ্যেসে পরের এগারো মাস অর্থাৎ গোটা বছর অটল অবিচল থাকতে পারে।
রমজান তো আমাদের সেই শিক্ষা দিতেই ফিরে আসে বাববার। বছরে একবার রমজানে আল্লাহ আমাদের এক মাসের জন্য সংযমের মহান প্রশিক্ষনের ব্যবস্থা করে দিয়েছেন যেনো বান্দা সংযম ভুলে না যায় আর এ থেকে শিক্ষা নিয়ে তার সারাবছর এভাবেই পরিচালিত করতে পারে। কেননা সকল খারাপ কাজের পথে বড়ো একটা বাধা হলো সংযম বা নিয়ন্ত্রণের অভাব। মানুষ তার সীমাহীন লোভকে নিয়ন্ত্রণ করতে বেগ পায় বলেই নানান ধরনের অনৈতিক কাজ করে থাকে। রমজানের মতো সারাবছর বেশি করে আল্লাহর স্মরণ আমাদের সংযমের দেওয়ালকে আরো শক্তিশালী করে। আর তাই আমাদের উচিত রমজানের সুন্দর সুন্দর আমলগুলো রমজানে সীমাবদ্ধ না রেখে সারাবছর অব্যহত রাখা। আর এতেই আমরা আমাদের জীবনকে সুন্দর এক মাত্রায় নিয়ে যেতে পারবো। আল্লাহও আমাদের সাহায্য করবেন। আমাদের ভুল মাফ করে দেবেন। আমাদের আগের ভুল যেনো আমাদের সামনের দিনগুলোতে ভালো কাজ থেকে ফিরিয়ে না রাখতে পারে। হজরত আবু যার ও মুয়ায বিন জাবাল রা. বর্ণিত রিয়াদুস সালেহীন এর ৬১ নম্বর হাদিস। নবী সা. বলেছেন, ‘তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো এবং অসৎ কাজ করলে তারপর সৎকাজ করো। তাহলে ভালো কাজ মন্দ কাজকে শেষ করে দেবে’। আল্লাহ আমাদের কবুল করুন। আমীন!

আলোকিত জীবন এর আরও খবর
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ

একটি রক্তাক্ত শুক্রবার

একটি রক্তাক্ত শুক্রবার

উস্তাদ মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরী : জনবান্ধব এক বুজুর্গ আলেম

উস্তাদ মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরী : জনবান্ধব এক বুজুর্গ আলেম

প্রেরণার বাতিঘর: অধ্যক্ষ মাওলানা ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.)

প্রেরণার বাতিঘর: অধ্যক্ষ মাওলানা ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.)

সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি আসবেন বলে!
রাষ্ট্রপতি আসবেন বলে!
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরেক মৃত্যু
সিলেটে হামে আরেক মৃত্যু
সিলেটে রাষ্ট্রপতির ব্যস্ত সময় পার
সিলেটে রাষ্ট্রপতির ব্যস্ত সময় পার
গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই এখন বড় দায়িত্ব : নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি
গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই এখন বড় দায়িত্ব : নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে মহানগর বিএনপির বিবৃতি
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে মহানগর বিএনপির বিবৃতি
তৃপ্ত নন আরিফ
তৃপ্ত নন আরিফ
রাষ্ট্রপতির সংবর্ধনাস্থলে আকস্মিক বিদ্যুৎবিভ্রাট
রাষ্ট্রপতির সংবর্ধনাস্থলে আকস্মিক বিদ্যুৎবিভ্রাট
ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড
ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড
রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির !
রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির !
প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
পোশাক রফতানিতে বাংলাদেশের বড় উল্লম্ফন
পোশাক রফতানিতে বাংলাদেশের বড় উল্লম্ফন
জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাসের সরবরাহ
জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাসের সরবরাহ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top