ফের ভূমিকম্পে কাপঁলো সিলেট
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৬, ৯:৫০:৫৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ফের ভূমিকম্পে কেপেঁ উঠলো সিলেট ও এর আশপাশ এলাকা| রোববার (১২ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৯টা ৫১ মিনিটে সিলেটে ফের মৃদু ভূমিকম্প অনুভূত হয়| রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩|
ইউরোপীয়-মধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি)-এর তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর শহর থেকে ১৯ কিলোমিটার দক্ষিণে| ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ৫ কিলোমিটার| ভূমিকম্পটির ফলে এখন পর্যন্ত সিলেটে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে হঠাৎ এই কম্পনে জনমনে কিছুটা আতঙ্ক দেখা দেয়|
তবে ভূমিকম্পের এই তথ্যের কোন রেকর্ড সিলেটের আবহাওয়া অফিসে নেই বলে জানিয়েছে সিলেট অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ সজীব হোসাইন| আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটেও ভূমিকম্পের কোন তথ্য নেই বলেও জানান তিনি|
উল্লেখ্য, সিলেট অঞ্চল দীর্ঘদিন ধরেই ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ জোনে অবস্থিত| গত মাসেও বেশ কয়েকবার সিলেটে ছোট ও মাঝারি মাত্রার কম্পন অনুভূত হওয়ায় বিশেষজ্ঞদের পক্ষ থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে|





