জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই নিয়ে দুইপক্ষ মুখোমুখি


প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৬, ৮:১৩:০৬ অপরাহ্ন

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে ষাঁড়ের লড়াইকে কেন্দ্র দুইপক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছেন। অথচ প্রশাসন কিছুই জানেন না। বেশ কিছু দিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। পক্ষে-বিপক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
জানা গেছে, জগন্নাথপুর পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন অঞ্চলে বেশ কিছু দিন ধরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই প্রতিযোগিতার প্রস্তুতি নেন প্রবাসীসহ সৌখিন ষাঁড়ের মালিক ও তাদের সহযোগীরা। এতে বাদ সাধেন আলেম-উলামাগণ। তারা যেখানেই ষাঁড়ের লড়াই প্রতিযোগিতার আয়োজন করেন, সেখানেই পন্ড করে দেয়া হয় ষাঁড়ের লড়াই। ফলে দিনে দিনে উভয়পক্ষের মধ্যে ক্ষোভ, উত্তেজনা, অসন্তোষ ও বিরোধ দেখা দিয়েছে। বর্তমানে উভয় পক্ষ রীতিমতো মুখোমুখি অবস্থান নিয়েছেন।
সম্প্রতি কয়েক দফায় জগন্নাথপুর উপজেলার কচুরকান্দি, পাটলি, হবিবপুরসহ বেশ কয়েকটি মাঠে ষাঁড়ের লড়াই প্রতিযোগিতার আয়োজন করেও তা করতে পারেননি আয়োজনকারীরা। প্রশাসন ও আলেম-উলামাদের বাঁধার মুখে পন্ড হয়ে যায় তাদের সাধের ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা। এতে আরো ক্ষিপ্ত হয়ে উঠেন আয়োজনকারীরা। এর মধ্যে ষাঁড়ের লড়াইয়ের পক্ষে মানববন্ধন করেছেন আয়োজনকারীরা। আবার ষাঁড়ের লড়াই বন্ধে প্রতিবাদ করেছেন আলেম-উলামারা। অবশেষে ১৪ এপ্রিল মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে ষাঁড়ের লড়াই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছেন। খবর পেয়ে এ ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা বন্ধে মাঠে ঝাঁপিয়ে পড়েছেন বিরোধীরা।
এরই অংশ হিসেবে ১৩ এপ্রিল সোমবার দুপুরে স্থানীয় পৌর পয়েন্টে সর্বদলীয় তৌহিদী জনতার ব্যানারে ষাঁড়ের লড়াইসহ অনৈসলামিক কার্যকলাপ বন্ধের প্রতিবাদে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন, জগন্নাথপুরে কোন অবস্থায় ষাঁড়ের লড়াই সহ ইসলাম বিরোধী কাজ চলবে না। যেখানেই হবে, সেখানেই আন্দোলন গড়ে তোলা হবে। তবে কি কারণে এবং কেন এতোসব বাঁধার মুখেও ষাঁড়ের লড়াই প্রতিযোগিতার আয়োজন করছেন তা জানতে চেষ্টা করেও ষাঁড়ের লড়াই আয়োজনকারী কারো মন্তব্য পাওয়া যায়নি।
এ বিষেয় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো.শফিকুল ইসলাম জানান, কিছু দিন আগে পাটলি ও হবিবপুরে ষাঁড়ের লড়াইয়ের আয়োজন পন্ড করা হয়েছে। এখন নতুন করে জগন্নাথপুর উপজেলার কোথাও ষাঁড়ের লড়াই হচ্ছে তা জানা নেই।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.বরকত উল্লাহ জানান, ষাঁড়ের লড়াই হওয়ার কোন খবর জানা নেই। তবে কোথাও হলে তা, পন্ড করতে নির্দেশনা দেয়া আছে।

শেষ পাতা এর আরও খবর
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক

ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

সর্বশেষ সংবাদ
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
জেলা পরিষদ প্রশাসকের সাথে জমিয়তের সৌজন্য সাক্ষাত
জেলা পরিষদ প্রশাসকের সাথে জমিয়তের সৌজন্য সাক্ষাত
প্রাকৃতিক মসলা নিয়ে বাংলাদেশে ‘স্পাইসক্রাফট’ চালু করলেন পলি ইসলাম
প্রাকৃতিক মসলা নিয়ে বাংলাদেশে ‘স্পাইসক্রাফট’ চালু করলেন পলি ইসলাম
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top