জ্বালানি তেল পাহারায় ৮০ বর্ডারে পুলিশ মোতায়েন মালয়েশিয়ার
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৬, ৯:৫৪:১৫ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: ˆবশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে জ্বালানি পাচার রোধে মালয়েশিয়ার সীমান্তবর্তী ৮০টিরও বেশি পেট্রোল স্টেশনে তাৎক্ষণিকভাবে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার|
মালয়েশিয়ার রাস্ট্রীয় সংবাদ সংস্থা ‘বারনামা’সহ বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ¯^রাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে পাচারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা নিয়ন্ত্রণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে| তিনি দেশটির পুলিশ মহাপরিদর্শক মোহদ খালিদ ইসমাইলকে নির্দেশ দিয়ে বলেছেন, উচ্চ ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় পুলিশ সদস্য মোতায়েনের জন্য, যাতে পেট্রোল স্টেশনগুলোতে কঠোর নজরদারি নিশ্চিত করা যায়|
এছাড়া ¯^রাষ্ট্রমন্ত্রী বলেছেন, সীমান্তবর্তী পেট্রোল স্টেশনগুলোতে পুলিশের উপস্থিতি স্থায়ী নয়| বর্তমান সংকট পরিস্থিতি কেটে গেলে এ ব্যবস্থা পুনর্বিবেচনা করা হবে| শনিবার তিনি পদাং বেসারে ইমিগ্রেশন, কাস্টমস, কোয়ারেন্টাইন ও নিরাপত্তা (আইসিকিউএস) কমপ্লেক্স পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন| তিনি আরও বলেন, মন্ত্রিসভার নির্দেশনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে পুলিশসহ অন্যান্য সংস্থার সম্পৃক্ততা বাড়ানোর প্রয়োজনীয়তা বিবেচনা করা হয়|
বারনামার প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে দেশটির যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল জানিয়েছিলেন, সীমান্তবর্তী পেট্রোল স্টেশনগুলোতে একাধিক গ্রেপ্তার অভিযানের তথ্য পর্যালোচনা করে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে| এসব তথ্য দেশটির অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় বিষয়ক মন্ত্রণালয় (কেপিডিএন) মন্ত্রিসভায় উপস্থাপন করে|
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কেদাহ, পারলিস ও পেরাকসহ জেনারেল অপারেশন ফোর্সের নর্দান ব্রিগেডের আওতাধীন এলাকায় জ্বালানি ও অন্যান্য নিয়ন্ত্রিত পণ্য পাচারের মোট ৭৩৫টি মামলা রেকর্ড করা হয়েছে, যার জব্দকৃত পণ্যের মূল্য ২.৮১ বিলিয়ন রিঙ্গিত| এছাড়া এসব ঘটনায় মোট ১ হাজার ৪৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ¯^রাষ্ট্রমন্ত্রী|





