মৌলভীবাজারে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৬, ৭:৩৫:০০ অপরাহ্ন

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য জোট| রোববার বিকাল ৫টায় শহরের দেওয়ানী মসজিদ এলাকা থেকে মিছিল বের করা হয়| মিছিলটি এম সাইফুর রহমান রোড প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়| এতে জোটের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন|
সমাবেশে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা ১১ দলীয় ঐক্যজোটের অন্যতম সমš^য়ক ও জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী| অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক খালেদ হাসান, জেলা জামায়াতের সেক্রেটারী মো. ইয়ামীর আলী, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সহ-সভাপতি মাওলানা আবুল কালাম, সাধারণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান হেলাল, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদদীন, মাওলানা রহমত আলী, শহর সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান কামালী, সদর থানা সভাপতি মাওলানা ঈসমাঈল আলী, সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদী, রাজনগর থানা সাধারণ সম্পাদক মুফতী রুহুল আমীন, এনসিপি মৌলভীবাজারের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, জেলা সেক্রেটারি রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক ফারুক আলী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল ওয়াহিদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আলাউদ্দিন শাহ, পৌর আমির হাফেজ তাজুল ইসলাম এবং সদর উপজেলা আমির মোঃ ফখরুল ইসলাম প্রমুখ|
সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনের মাত্র দুই মাস পরেই দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে হওয়া অত্যন্ত দুঃখজনক| চব্বিশের গণ-আকাঙ্ক্ষা ছিল একটি ¯^াধীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া, কিন্তু বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনাকে পুঁজি করে ক্ষমতায় এসে পুনরায় নির্লজ্জভাবে ফ্যাসিবাদের পথে পা বাড়াচ্ছে| বক্তারা অভিযোগ করেন, সরকার ৭০ ভাগ মানুষের ভোটাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাষ্ট্র পরিচালনা করছে| বিজ্ঞপ্তি





