শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৬, ৭:১৫:৩৪ অপরাহ্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান। বুধবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এবং প্রশাসনিক কর্মকর্তা মিনাল কান্তি দাসসহ অন্যান্যরা।
মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কাওসার ইকবাল, সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ, সাবেক দপ্তর সম্পাদক এম এ রকিব, বর্তমান কোষাধ্যক্ষ এহসানুল হক, সদস্য আনোয়ার হোসেন জসিম, মিজানুর রহমান আলম, রুবেল আহমদ, শামসুল ইসলাম শামীম, আব্দুর রব, সমকাল প্রতিনিধি শামীম আখতার হোসেন, দৈনিক কালবেলা প্রতিনিধি এস কে দাস সুমন, যায় যায় দিন প্রতিনিধি শরিফুর রহমান রুমন, সাজু মারচিংসহ আরও অনেকে।
সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। নবাগত ইউএনও মো. জিয়াউর রহমান বলেন, শ্রীমঙ্গলের উন্নয়ন ও গণমানুষের কল্যাণে তিনি সবাইকে সাথে নিয়ে কাজ করতে চান। এ লক্ষ্যে তিনি সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।




