সিলেটে হামে আরো ১ শিশুর মৃত্যু : হাসপাতালে ৪৩
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২৬, ৬:৫০:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে হামের আক্রান্ত ও উপসর্গে ভর্তির শিশুর সংখ্যা বাড়ছেই। সেই সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে হাসপাতালে ভর্তি আরো এক শিশুর মৃত্যুর হয়েছে। এনিয়ে হাম উপসর্গে নিয়ে সিলেট বিভাগের মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।
বৃুহস্পতিবার এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নুরে আলম শামীম।
তিনি জানান, মারা যাওয়া শিশুর বয়স ৫ মাস। সে সিলেট জেলার কানাইঘাট গ্রামের বাসিন্দা। বুধবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ল্যাব পরীক্ষায় আরও ৩ শিশুর হাম শনাক্ত হয়েছে। গত ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ল্যাব পরীক্ষায় প্রমাণিত হাম রোগীর সংখ্যা ১০৭। এর মধ্যে হবিগঞ্জে ৭ (রুবেলা আক্রান্ত ২), মৌলভীবাজারে ১৬, সুনামগঞ্জে ৫৫ ও সিলেট জেলার রোগী ২৯ জন।
গত ২৪ ঘন্টায় হাম সন্দেহে আরো ৪৩ শিশু সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ১৯, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ২, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮ জন শিশু ভর্তি হয়েছে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬১ জন সন্দেহজনক হাম রোগী। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে সর্বোচ্চ ৭২, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০, সিলেটের মা ও শিশু হাসপাতালে ১, আল হারামাইন হাসপাতালে ১, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৬, মাউন্ট এডোরা হাসপাতালে ২, নর্থ ইস্ট হাসপাতালে ৫, পার্কভিউ হাসপাতালে ২, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৮, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৮ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি আছে ১৪ জন শিশু।




