বাংলাদেশি পর্যটকের মৃত্যুতে সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২৬, ৮:২৩:২৬ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ার কুয়ালালামপুরে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি পর্যটকের মৃত্যুর ঘটনায় এক সামরিক কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে| বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেটস কোর্ট-এ ৩১ বছর বয়সী ক্যাপ্টেন জাদ ফাইদ আরহান-এর বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়| তিনি গত ২৩ এপ্রিল ভোর ৫টা ৩০ মিনিটে মাজু এক্সপ্রেসওয়ে (এমইএক্স)-এর সালাক সেলাতান জালান তুন রাজাক সংযোগস্থলের ১.৯ কিলোমিটার এলাকায় ২২ বছর বয়সী বাংলাদেশি মোজাহিদ মিল্লাদ-এর মৃত্যুর জন্য দায়ী বলে অভিযোগ করা হয়েছে|
ম্যাজিস্ট্রেট ইলি মারিসকা খালিজান-এর সামনে অভিযোগ পাঠ করে শোনানো হলে আসামি তা বুঝেছেন বলে জানান| তবে হত্যা মামলা উচ্চ আদালতের এখতিয়ারভুক্ত হওয়ায় কোনো ¯^ীকারোক্তি গ্রহণ করা হয়নি| দণ্ডবিধির ৩০২ ধারায় আনা এ অভিযোগে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড অথবা ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অন্তত ১২ বেত্রাঘাতের বিধান রয়েছে|
একই ঘটনায় পৃথক আরেক শুনানিতে ম্যাজিস্ট্রেট তেংকু শাজওয়ানি ইয়াসমিন তুয়ান রসলান-এর আদালতে জাদ ফাইদের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দুটি অভিযোগও আনা হয়| অভিযোগে বলা হয়, তিনি ফোর্ড ফিয়েস্তা চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন| এর ফলে ই-হেইলিং চালক জায়লানি সাপিহ (৪১) গুরুতর আহত হন এবং তার যাত্রী, নিহত মোজাহিদের স্ত্রী নাফিসা তাবাসসুম আদিবা (২০) আহত হন|
সড়ক পরিবহন আইনে আনা অভিযোগে দোষী প্রমাণিত হলে ন্যূনতম ৭ বছর থেকে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, এবং ৩০ হাজার থেকে ৫০ হাজার রিঙ্গিত জরিমানার বিধান রয়েছে| কুয়ালালামপুরের প্রসিকিউশন পরিচালক মোহাম্মদ নুরদিন ইসমাইল মামলাটি একসঙ্গে শুনানির জন্য স্থানান্তরের আবেদন জানান| তিনি বলেন, আসামির বিরুদ্ধে হত্যা মামলা থাকায় আগের আদালতেই বিচার হওয়া উচিত এবং জামিন না দেওয়ার অনুরোধ জানান| আসামিপক্ষের আইনজীবী মুহাম্মদ নাজরিন জাফর আবদুল্লাহ জানান, হত্যা মামলার কারণে তারা জামিনের আবেদন করবেন না|
উভয় আদালতই আসামির জামিন আবেদন নাকচ করে আগামী ২১ জুলাই মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন|
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, মদ্যপ অবস্থায় থাকা ওই সামরিক কর্মকর্তার চালানো গাড়িটি বিপরীত লেনে ঢুকে পড়ে এবং -এর সঙ্গে সংঘর্ষ হয়| গাড়িটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে দুই যাত্রী নিয়ে আসছিল| দুর্ঘটনায় ঘটনাস্থলেই মাথায় গুরুতর আঘাতে মোজাহিদ মিল্লাতের মৃত্যু হয় এবং এক নারী যাত্রী আহত হন|



