এপ্রিলে ৫৮ ধর্ষণ, ৫৭ হত্যা
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২৬, ৮:৪০:৫১ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : চলতি বছরের এপ্রিল মাসে ৮৭ জন কন্যা ও ১৩৩ জন নারীসহ মোট ২২০ জন নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ| এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন— ৩২ জন কন্যা ও ২৬ জন নারীসহ মোট ৫৮ জন| দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন— ৮ জন কন্যাসহ ১৭ জন| আর ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন— ১ জন কন্যাসহ ৩ জন| বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৪টি ˆদনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এক প্রতিবেদনে এসব তথ্য জানায় সংগঠনটি|
প্রতিবেদন অনুযায়ী, ১১ জন কন্যাসহ ১২ জন ধর্ষণ-চেষ্টার শিকার হয়েছেন| যৌন সহিংসতার শিকার হয়েছেন— ৬ জন কন্যাসহ ১৬ জন| এর মধ্যে ৩ জন কন্যাসহ ৮ জন যৌন নিপীড়নের শিকার হয়েছেন, ১ জন্য কন্যাসহ ৩ জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন এবং সাইবার সহিংসতার শিকার হয়েছেন— ২ জন কন্যাসহ ৫ জন|
এছাড়া বিভিন্ন কারণে ১৬ জন কন্যা ও ৪১ জন নারীসহ মোট ৫৭ জন হত্যার শিকার হয়েছেন| ৪ জন কন্যা ও ১৫ জন নারীসহ ১৯ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে| অগ্নিদগ্ধ ঘটনার শিকার হয়েছেন— ২ জন| যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন— ৪ জন, এর মধ্যে যৌতুকের কারণে হত্যার শিকার হয়েছেন— ২ জন|
পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন— ২ জন| ১ জন কন্যাসহ ২ জন গৃহকর্মী নির্যাতন এবং ১ জন কন্যাসহ ২ জন গৃহকর্মী হত্যার ঘটনার শিকার হয়েছেন| ৪ জন কন্যাসহ ১৩ জন আত্মহত্যার শিকার হয়েছেন, এর মধ্যে আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন ২ জন কন্যা| ৫ জন কন্যাসহ ৬ জন অপহরণের চেষ্টার ঘটনার শিকার হয়েছেন| এছাড়া অপহরণের চেষ্টার শিকার হয়েছেন ৩ জন কন্যা| শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন— ১ জন কন্যাসহ ১৪ জন| এছাড়া ৭ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন|




