বিএমইএসির স্বীকৃতি পেল নর্থইস্ট মেডিকেল কলেজ
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২৬, ৮:২৮:২৪ অপরাহ্ন

বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএমইএসি) কর্তৃক স্বীকৃতি পেয়েছে সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ | যা ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশন (ডব্লিউএফএমই) দ্বারা পরিচালিত| বাংলাদেশের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ হিসেবে নর্থ ইস্ট এই স্বীকৃতি পেয়েছে| এক বিজ্ঞপ্তিতে নর্থ ইস্ট মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এ ধরনের স্বীকৃতি সারা বিশ্বে ছড়িয়ে থাকা নর্থ ইস্ট মেডিকেল কলেজের সকল সদস্যদের জন্য একটি অত্যন্ত গৌরবের সংবাদ বলে জানিয়েছে| এই বৈশ্বিক মানদণ্ডে পৌঁছানোর মধ্য দিয়ে নর্থ ইস্ট একটি বড় সফলতার মুখ দেখেছে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ|
বিবৃতিতে বলা হয়, এই মাইলফলক চিকিৎসা, শিক্ষা, প্রশিক্ষণ এবং রোগী সেবায় একটি অবিচল অঙ্গীকারের প্রতিফলন| এই প্রাপ্তিতে কলেজের শিক্ষকবৃন্দ, প্রশাসন, মেধাবী শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে কর্তৃপক্ষ| এই স্বীকৃতিহাসপাতালের মানোন্নয়ন অব্যাহত রাখবে এবং স্বাস্থ্যসেবারভবিষ্যৎ গড়ে তুলবে বলেও জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ| বিজ্ঞপ্তি




