মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভা
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২৬, ৬:৫৩:০৭ অপরাহ্ন

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি পার্টি সেন্টারে এই সাধারণ সভার আয়োজন করা হয়। সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিমের পরিচালনায় সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল।
সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ২০২৬ সালের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির আহ্বায়ক ব্যবসায়ী আব্দুল আজিজ, সদস্য মো. সামছুল আলম, মো. রইছ আলী, আমির হোসেন, হুমায়ুন আহমদ মাসুক, আব্দুর রহমান দুদু, কিবরিয়া হোসেন নিজুম, মোহাম্মদ আলী আকিক ও খালেদ আহমদ।
সাধারণ সভায় উপস্থিত ছিলেন, হাসান মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রইস আলী, সিলেট সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, হযরত শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান দুদু, মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক, আল-হামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম, বৃহত্তর বিমান বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন আহমদ মাসুক, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিলেট জেলার সভাপতি খালেদ আহমদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সহ-সভাপতি আহমেদ ফুয়াদ বিন রশীদ প্রমুখ। বিজ্ঞপ্তি




