সিলেটে অনুর্ধ্ব-১৫ দাবা প্রতিযোগিতা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৬, ৭:৪১:২২ অপরাহ্ন
সিলেট জেলায় (অনুর্ধ্ব-১৫) দাবা প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ৯ জুন সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার মো. নুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক দীপাল কুমার সিংহ, হিলসিটি ইন্টানেশনাল স্কলের কোঅর্ডিনেটর আরিফা সুন্নাহ, সফির উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল কাদির, শাহজালাল উপশহর একাডেমীর ক্রীড়া প্রশিক্ষক কামরুল হাসান টিটু।
উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক উত্তম কুমার দে, শেখর কুমার পাল ও দিপিকা ভট্টাচার্য। খেলায় আর্বিটরের দায়িত্ব পালন করেন দাবাড়– আব্দুল আলিম সোবেল, সাবেক ক্রীড়াবিদ চৌধুরী আব্দুল মোতাকাব্বির সাকি, দাবাড়– মো. মিজানুর রহমান, দাবাড়– পরিতোষ বনিক পিন্টু। ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রীড়াবিদ চৌধুরী আব্দুল মোতাকাব্বির সাকি এর সভাপতিত্বে সিলেট জেলা স্টেডিয়াম সম্মেলন কক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল তালুকদার।
এতে বালক বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ব্লুবার্ড স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী উৎসর্গ পাল বিন্দু। রানার্স আপ হয়েছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ঐশ্বর্য চক্রবর্তী। ৩য় স্থান অধিকার করেন হিলসিটি ইন্টানেশনাল স্কুলের শিক্ষার্থী রক্তিম চৌধুরী।
বালিকা বিভাগে চ্যম্পিয়ন সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী মৌমিতা বনিক, রানার্স আপ তাহমিনা জান্নাত, ৩য় স্থান অধিকার করেন মৃত্তিকা দে হিয়া। বিজ্ঞপ্তি





