ফরিদ চৌধুরীর ইন্তেকালে সিলেট প্রেসক্লাবের শোক
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৬, ১০:৩৯:৫৪ অপরাহ্ন

সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য, বরেণ্য আলেম ও শিক্ষাবিদ অধ্যাক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক শোক বার্তায় সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিন-উন-নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম সিলেটের শিক্ষা বিস্তার ও কানাইঘাট-জকিগঞ্জের উন্নয়নে তাঁর অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।




