বটেশ^রে ভারতীয় পণ্যসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৬, ১০:৩২:৪৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের বটেশ্বর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালানসহ ২ যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল ৪টার দিকে সিলেট-তামাবিল সড়কের বটেশ্বর এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলার হরিপুর ইউনিয়নের উপর শাম্বাপুর এলাকার মৃত শাহ গোলাম নবীর ছেলে শাহ শাহরিয়ার চিশতী (২১) ও বরিশাল জেলার গৌরনদী উপজেলার চন্দনপুরহাট গ্রামের মুসলিম মিয়ার ছেলে মো. তামিম হোসাইন (২৪)। তারা বর্তমানে সিলেট নগরীতে বসবাস করছেন।
রোববার এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
পুলিশ সূত্র জানিয়েছে, বটেশ^র এলাকায় চেকপোস্টে চলাকালে একটি সিএনজিচালিত অটোরিকশা (রেজি. নং সিলেট-থ-১২-৯৩৫২) তল্লাশি করে শাহরিয়ার ও তামিমের হেফাজত থেকে ১০০ পিস ভারতীয় বেনারশী শাড়ি এবং ৬০০ পিস রঙ ফর্সাকারী ক্রিম জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮০ হাজার টাকা।




