সুনামগঞ্জ সদর হাসপাতালে আইসিইউ সেবা চালু
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৬, ৯:০০:৪৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সেবা চালু করা হয়েছে| রোববার (১৪ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু করা হয়| ফলে এখন থেকে সুনামগঞ্জ জেলার মূমুর্ষ রোগীরা সেখানেই আইসিউ সেবা পাবেন| ফলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সিলেটে আসতে হবে না তাদেরকে|
একই দিনে দেশের অপর ৯টি জেলায়ও এই সুবিধা চালু করা হয়েছে| নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) আয়োজিত অনুষ্ঠানে ¯^াস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ভার্চুয়ালি নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, যশোর, শেরপুর, মাদারীপুর ও বাগেরহাট জেলা হাসপাতালের আইসিইউ সেবার উদ্বোধন করেন|




