বালাগঞ্জে ‘পার্টনার’ প্রকল্পের ফিল্ড স্কুল কংগ্রেস
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৬, ৭:৫০:৪৭ অপরাহ্ন

বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে| সোমবার বালাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বালাগগঞ্জের আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়|
বালাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরুজ্জামানের সঞ্চালনায় বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. মোশাররফ হোসেন| অনুষ্ঠানে ¯^াগত বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আশিকুর রহমান|
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিলেটের উপপরিচালক মো. শামসুজ্জামান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ গোলাম রব্বানী|
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লুতফুর রহমান, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান, বালাগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহাব উদ্দিন শাহিন এবং সেক্রেটারি আমির আলী| অনুষ্ঠানে উপজেলার ১০০ জন কৃষি কর্মকর্তা ও কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন| হাফিজ আমিনুর রহমানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়|




