হাজীদের মালামাল চুরির ঘটনা তদন্তের নির্দেশ
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৬, ৬:৫৯:০২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: হজ পালন শেষে দেশে ফেরা ১৩০ জন হাজীর লাগেজ ও মালামাল চুরির অভিযোগের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ ঘটনায় প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা নিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত অভিযোগের সত্যতা যাচাই ও ঘটনার বিস্তারিত অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশও দিয়েছেন। সেই সঙ্গে আগামী এক মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন আদালতে দাখিল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।





