দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি হবে বাংলাদেশে
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৬, ৮:০৫:১০ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : চলতি অর্থবছরেও (২০২৬-২৭) দক্ষিণ এশিয়ায় মূল্যস্ফীতিতে শীর্ষে থাকবে বাংলাদেশ| চলতি অর্থবছরে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ ৮ দশমিক ৮ শতাংশ মূল্যস্ফীতি হবে বাংলাদেশে| এরপর পাকিস্তানে ৮ দশমিক ৩, আফগানিস্তানে ৫ দশমিক ৫, শ্রীলঙ্কায় ৫ দশমিক ২, নেপালে ৫, ভুটান, ভারত ও মালদ্বীপে ৪ শতাংশ| সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এই পূর্বাভাস দিয়েছে|
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পূর্বাভাস বলছে, ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ৫ শতাংশ| দুর্বল রপ্তানি প্রবৃদ্ধি, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা, উচ্চ জ্বালানি মূল্য, ধারাবাহিক মূল্যস্ফীতির চাপ এবং ˆবরী ˆবশ্বিক অর্থনৈতিক, এসব কারণে প্রবৃদ্ধি কম হবে মনে করে সংস্থাটি|
এডিবির বলছে, সম্প্রতি দেশে পেট্রোলিয়াম, গ্যাস ও বিদ্যুতের দাম সমš^য়ের প্রভাব পরিবহন, পরিষেবা ও অন্যান্য ভোক্তাপণ্যের দামে পড়তে থাকবে| ২০২৬-২৭ অর্থবছরে মূল্যস্ফীতি কিছুটা কমে ৮ দশমিক ৮ শতাংশে নামতে পারে| তবে এডিবির এপ্রিলে দেওয়া সাড়ে ৮ শতাংশ পূর্বাভাসের চেয়ে বেশি| কারণ, জ্বালানি ও পরিবহন ব্যয় বৃদ্ধির দ্বিতীয় দফার প্রভাব, বিনিময় হার সমš^য়ের প্রভাব এবং খাদ্য ও সেবা খাতে অব্যাহত মূল্যস্ফীতি কমার গতি ধীর করবে|
বিদায়ী অর্থবছরে (২০২৫-২৬) জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৭ শতাংশ হবে বলে মনে করে সংস্থাটি| অবশ্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বলছে, সাময়িক হিসাবে সদ্যবিদায়ী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ১৪ শতাংশ হয়েছে|
এডিবি বলেছে, উচ্চ মূল্যস্ফীতি মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা কমিয়ে দিচ্ছে এবং ব্যক্তিগত ভোগব্যয় সীমিত করছে| দুর্বল রপ্তানি এবং আমদানির মাঝারি প্রবৃদ্ধি ˆবদেশিক চাহিদার দুর্বলতা ও বেসরকারি বিনিয়োগের স্থবিরতার ইঙ্গিত দিচ্ছে|
এডিবির মতে, ব্যাংক খাতের দুর্বলতা, জ্বালানিসংকট ও প্রতিযোগিতামূলক সক্ষমতার ঘাটতির কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ধীরে ধীরে বাড়বে, শক্তিশালী হবে না| প্রতিবেদনে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র হলে জ্বালানি ও পণ্য পরিবহন ব্যয় বাড়তে পারে, ˆবদেশিক খাতে চাপ বৃদ্ধি পেতে পারে, উচ্চ মূল্যস্ফীতির মাধ্যমে প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং রেমিট্যান্সপ্রবাহও দুর্বল হতে পারে| আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়লে আমদানি ব্যয় বেড়ে যাবে এবং জ্বালানি ভর্তুকির প্রয়োজনীয়তা বৃদ্ধির কারণে সরকারের আর্থিক চাপও বাড়বে|
এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের ভারপ্রাপ্ত প্রধান আকিরা মাতসুনাগা বললেন, কঠিন ˆবশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিবেশের মধ্যেও শক্তিশালী প্রবাসী আয় (রেমিট্যান্স) এবং সেবা খাতের স্থিতিশীল কার্যক্রমের কারণে বাংলাদেশের অর্থনীতি সহনশীলতা দেখিয়ে যাচ্ছে| তবে শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক পুনরুদ্ধারের জন্য সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার, বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করা এবং জ্বালানি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর করতে সংস্কার কার্যক্রম অব্যাহত রাখা জরুরি|





