ভার্থখলার চিহ্নিত মাদক ব্যবসায়ী অন্তর গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৬, ৯:৩১:২৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানার ভার্থখলা এলাকায় অভিযান চালিয়ে অন্তর আলী (৩২) নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ী ও জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন ২৬নং ওয়ার্ডের ভার্থখলা এলাকার কুমিল্লাপট্টি কলোনিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অন্তর আলী দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও জুয়া পরিচালনার অভিযোগ রয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার মো. মনজুরুল আলম বলেন, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে অন্তর আলীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






