১৯০০ পিস ইয়াবাসহ বিয়ানীবাজারে আটক ১
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৬, ৯:৩৩:১৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের বিয়ানীবাজার উপজেলায় অভিযান চালিয়ে ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জসিম উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল উপজেলার চারখাই ইউনিয়নের কচকটখা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। তিনি জকিগঞ্জ উপজেলার মাতার গ্রামের তৈয়ব আলীর ছেলে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা।
শুক্রবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।






