জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা


প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২৬, ৭:৫৬:৪৭ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলা ও দুর্গত এলাকায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে বিশেষ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সব বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের এই নির্দেশনা পাঠানো হয়। এর আগে, ১০ জুলাই রাতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বন্যাকবলিত এলাকায় নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা বজায় রাখতে, প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিলসহ ৭ দফা বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, বন্যাকবলিত সব উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ফোকাল পারসন নিয়োগ দিতে হবে। তারা কন্ট্রোল রুম ও স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করবেন এবং তাদের মোবাইল নম্বর সংশ্লিষ্ট সংস্থা ও ব্যক্তিদের কাছে সরবরাহ করতে হবে।
বন্যাদুর্গত মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আক্রান্ত সব উপজেলা ও জেলায় প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে বন্যা মোকাবিলায় গৃহীত কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকে নিয়মিত সংবাদ সম্মেলন বা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অবহিত করতে বলা হয়েছে। এ লক্ষ্যে আগামী ১২ জুলাই বন্যাদুর্গতদের স্বাস্থ্যসেবা কার্যক্রম তুলে ধরে জরুরি সংবাদ সম্মেলনের নির্দেশনা দেওয়া হয়েছে।
সভার সিদ্ধান্তে বলা হয়েছে, বন্যাকবলিত সব উপজেলায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ওষুধ, ওআরএস, স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের পর্যাপ্ত মজুত ও সরবরাহ নিশ্চিত করতে হবে।
এছাড়া সাপের কামড়ে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আক্রান্ত সব উপজেলায় পর্যাপ্ত অ্যান্টি স্নেক ভেনম সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে পার্শ্ববর্তী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে সমন্বয়ের মাধ্যমে এ সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে।
গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজন হলে সরকারি ব্যবস্থাপনায় প্রসূতিদের হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে পরিবার পরিকল্পনা বিভাগের সঙ্গে সমন্বয় করার কথাও বলা হয়েছে।
বন্যাকবলিত উপজেলা ও জেলায় নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স, মিডওয়াইফ ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে ছুটি বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

জাতীয় এর আরও খবর
ডায়বেটিসের নীরব ঝুঁকিতে দেশ

ডায়বেটিসের নীরব ঝুঁকিতে দেশ

রাজনীতির মঞ্চে লু-হাওয়া

রাজনীতির মঞ্চে লু-হাওয়া

যুব প্রতিনিধি সম্মেলনে জামায়াত আমীর:  জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে, আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না 

যুব প্রতিনিধি সম্মেলনে জামায়াত আমীর:  জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে, আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না 

তুলা নিয়ে সংকটের শঙ্কা

তুলা নিয়ে সংকটের শঙ্কা

সর্বশেষ সংবাদ
ডায়বেটিসের নীরব ঝুঁকিতে দেশ
ডায়বেটিসের নীরব ঝুঁকিতে দেশ
রাজনীতির মঞ্চে লু-হাওয়া
রাজনীতির মঞ্চে লু-হাওয়া
ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে এখনই ব্যবস্থা নেওয়া জরুর : অধ্যাপক ডা. শিব্বির আহমদ শিবলী
ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে এখনই ব্যবস্থা নেওয়া জরুর : অধ্যাপক ডা. শিব্বির আহমদ শিবলী
যুব প্রতিনিধি সম্মেলনে জামায়াত আমীর:  জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে, আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না 
যুব প্রতিনিধি সম্মেলনে জামায়াত আমীর:  জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে, আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না 
মালয়েশিয়ায় কম ভাড়ার বাসায় গাদাগাদি করে বিদেশিদের বসবাস
মালয়েশিয়ায় কম ভাড়ার বাসায় গাদাগাদি করে বিদেশিদের বসবাস
ত্রিপক্ষীয় সমঝোতায় কাজে ফিরছেন খেজুরীছড়া চা বাগানের শ্রমিকরা
ত্রিপক্ষীয় সমঝোতায় কাজে ফিরছেন খেজুরীছড়া চা বাগানের শ্রমিকরা
রায়নগরে ট্রিপল মার্ডার: ২৩ মিনিটে তিন খুন নিয়ে পরিবারের প্রশ্ন
রায়নগরে ট্রিপল মার্ডার: ২৩ মিনিটে তিন খুন নিয়ে পরিবারের প্রশ্ন
লন্ডনে ‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’-এর আত্মপ্রকাশ
লন্ডনে ‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’-এর আত্মপ্রকাশ
গোলাপগঞ্জে প্রাইমারির নবযোগদানকৃত ৫৯ শিক্ষককে সংবর্ধনা
গোলাপগঞ্জে প্রাইমারির নবযোগদানকৃত ৫৯ শিক্ষককে সংবর্ধনা
সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন : বাণিজ্যমন্ত্রী
সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন : বাণিজ্যমন্ত্রী
তুলা নিয়ে সংকটের শঙ্কা
তুলা নিয়ে সংকটের শঙ্কা
শ্রমিক অসন্তোষে ১৪৭ কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি
শ্রমিক অসন্তোষে ১৪৭ কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি
যোগাযোগে মেগা পথে সরকার
যোগাযোগে মেগা পথে সরকার
বাজারে নতুন সবজি এলেও দাম বাড়তি
বাজারে নতুন সবজি এলেও দাম বাড়তি
সিলেটে হচ্ছে একাধিক বিশেষায়িত হাসপাতাল: বাণিজ্যমন্ত্রী
সিলেটে হচ্ছে একাধিক বিশেষায়িত হাসপাতাল: বাণিজ্যমন্ত্রী
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top