জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনের তোড়জোড় : সরকারকে আনুষ্ঠানিক চিঠি ইসির


প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৬, ৩:২৫:৩৩ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট : আগামী অক্টোবর স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে সরকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী ৩০ জুলাইয়ের মধ্যে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্য দিতে বলা হয়েছে সরকারকে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের সীমানা ও ওয়ার্ড বিন্যাসের কাজ দ্রুত শেষ করার জন্য স্থানীয় সরকার বিভাগকে তাগিদ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পৃথক চারটি চিঠি পাঠিয়ে এসব তথ্য চাওয়া হয়। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে বিধিমালা চূড়ান্তকরণ, ভোটার তালিকা হালনাগাদসহ প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ ৩১ আগস্টের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়েছে ইসি। এ লক্ষ্যে একটি কর্মপরিকল্পনাও প্রণয়ন করা হচ্ছে।
এ ছাড়া ৩১ জুলাইয়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের জন্য ভোটার তালিকা চূড়ান্ত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, নির্বাচন আয়োজনের প্রস্তুতিমূলক কাজ এগিয়ে চলছে। প্রয়োজন ও অগ্রাধিকার বিবেচনায় আলোচনা করে কোন নির্বাচন আগে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তার মতে, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আগে শুরু করা যৌক্তিক।
তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের কাছে পাঠানো চিঠির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাচন-সংক্রান্ত তথ্য সংগ্রহের পাশাপাশি কোথায় কোথায় সীমানা-সংক্রান্ত বিরোধ বা আইনি জটিলতা রয়েছে, তা জানা যাবে। প্রয়োজন হলে সেগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।
যেসব তথ্য চেয়েছে ইসি
ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা পৃথক চিঠিতে স্থানীয় সরকার বিভাগকে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সুবিধার্থে প্রতিটি প্রতিষ্ঠানের শপথ গ্রহণের তারিখ, প্রথম সভার তারিখ, মেয়াদ শেষ হওয়ার তারিখ, সীমানা বা আইনি জটিলতা রয়েছে কি না এবং প্রতিষ্ঠানটি নির্বাচন উপযোগী কি না—এসব তথ্য নির্ধারিত ছকে পাঠাতে বলা হয়েছে।
একই সঙ্গে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের সীমানা এবং ওয়ার্ড বিন্যাসের কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানিয়েছে কমিশন।
বর্তমানে দেশে ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৩৩০টি পৌরসভা, ১৩টি সিটি করপোরেশন এবং ৬১টি জেলা পরিষদ রয়েছে।
এসব প্রতিষ্ঠানের বিভিন্ন পরিষদের মেয়াদ পর্যায়ক্রমে শেষ হওয়ায় ধাপে ধাপে নির্বাচন আয়োজন করতে হবে নির্বাচন কমিশনকে।
এদিকে, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্র নির্ধারণে সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন (ইসি)।
‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ সংক্রান্ত এক গেজেট থেকে এ তথ্য জানা গেছে। গত ৯ জুলাই নির্বাচন কমিশন এ সংক্রান্ত নীতিমালায় সংশোধিনী এনে একটি গেজেট জারি করে।
নীতিমালার সংশোধনীতে বলা হয়েছে, আগে জেলা পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা ভোটগ্রহণের ১৫ দিন আগে চূড়ান্ত করতে হতো। এখন তার পরিবর্তে ২৫ দিন পূর্বে চূড়ান্ত হবে।
এছাড়া আরও বলা হয়, সাধারণ নির্বাচনে গড়ে প্রতি ২ হাজার ভোটারের জন্য একটি করে ভোটকেন্দ্র স্থাপন করা হবে। এতে আগে যেখানে সাধারণভাবে প্রতি ৪০০ জন পুরুষ এবং ৩০০ থেকে ৩৫০ জন নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ বরাদ্দ থাকতো, নতুন নিয়মে সেটি বাড়িয়ে প্রতি ৬০০ পুরুষ ভোটার এবং ৫০০ নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ নির্ধারণ করতে বলা হয়েছে।
একইভাবে উপনির্বাচনের ক্ষেত্রেও নিয়ম সংশোধন করা হয়েছে। আগে উপনির্বাচনে কোনও একটি পদে ভোটের জন্য ৫০০ পুরুষ এবং ৪০০ নারী ভোটারের বিপরীতে একটি কক্ষ ব্যবহৃত হতো। এখন সাধারণ নির্বাচন বা উপনির্বাচন উভয় ক্ষেত্রেই প্রতি ৬০০ পুরুষ এবং ৫০০ নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ বরাদ্দ থাকবে।
এদিকে চাপ কমাতে প্রতিটি ভোটকক্ষে প্রয়োজনে একাধিক গোপন কক্ষ বা মার্কিং প্লেস তৈরি করা যাবে বলেও নতুন নীতিমালায় উল্লেখ করা হয়।
এছাড়া পূর্বের নিয়ম বহাল রেখে জানানো হয়েছে, প্রতিটি সাধারণ ওয়ার্ডের সীমানার ভেতরেই একটি করে ভোটকেন্দ্র স্থাপন করতে হবে। তবে বাস্তব পরিস্থিতি বিবেচনা করে স্থানীয় প্রয়োজনের ওপর ভিত্তি করে একই ওয়ার্ডে একাধিক ভোটকেন্দ্রও স্থাপন করা যাবে।

 

জাতীয় এর আরও খবর
৬ হাজার কোটি টাকা দিয়েও মেলেনি প্রত্যাশিত বিদ্যুৎ

৬ হাজার কোটি টাকা দিয়েও মেলেনি প্রত্যাশিত বিদ্যুৎ

জাপানে রপ্তানি বাড়াতে নতুন উদ্যোগ

জাপানে রপ্তানি বাড়াতে নতুন উদ্যোগ

সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ

সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ

হাম উপসর্গে আরও ৫ মৃত্যু

হাম উপসর্গে আরও ৫ মৃত্যু

সর্বশেষ সংবাদ
মেঘ-পাহাড়ের সিলেটে এ কেমন আশ্বিন?
মেঘ-পাহাড়ের সিলেটে এ কেমন আশ্বিন?
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top