বালাগঞ্জে ২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৬, ৮:১৫:৩৮ অপরাহ্ন

মো. আমির আলী, বালাগঞ্জ : সিলেটের বালাগঞ্জ বাজারে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ড্রেন প্রকল্পে নানা অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে| স্থানীয়দের দাবি, ১ হাজার ৮০০ মিটার দীর্ঘ এ ড্রেন নির্মাণে প্রাক্কলন অনুযায়ী রড ব্যবহার না করা, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং বৃষ্টির মধ্যে পানি ও কাদার ওপর ঢালাইয়ের মতো অনিয়ম করা হয়েছে| এছাড়া ড্রেনের মাঝখানে ˆবদ্যুতিক খুঁটি রেখেই ঢালাই কাজ চালানোর অভিযোগও রয়েছে|
সরেজমিনে দেখা যায়, ড্রেনের মাঝখানে থাকা ˆবদ্যুতিক খুঁটি অপসারণ না করেই তার চারপাশে ঢালাই করা হয়েছে| স্থানীয়দের আশঙ্কা, এতে সামান্য আবর্জনাই পানি চলাচলে বাধা সৃষ্টি করে জলাবদ্ধতার কারণ হতে পারে| এলাকাবাসীর অভিযোগ, কাজের শুরু থেকেই বিভিন্ন অনিয়ম চলছে| তাদের দাবি, সঠিক তদারকির অভাবে প্রকল্পটির মান ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন ˆতরি হয়েছে| অভিযোগের বিষয়ে জানতে চাইলে নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আবু তাহের বলেন, তিনি নতুন দায়িত্ব পেয়েছেন এবং আগে যেভাবে কাজ চলছিল, সেভাবেই কাজ পরিচালনা করছেন|
এদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠান নূর আলী ট্রেডার্স-এর ¯^ত্বাধিকারী মোস্তাক আহমদ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য না করে পরে দেখা করার কথা বলেন| উপজেলা সহকারী প্রকৌশলী রেদওয়ানুল হাসান রড কম ব্যবহারের অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জানার পর কাজ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে| ˆবদ্যুতিক খুঁটি সরিয়ে এরপর কাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে| তবে অন্যান্য অভিযোগের বিষয়ে তিনি মন্তব্য করেননি| উপজেলা এলজিইডির প্রকৌশলী আজমীর শরীফুল ইসলাম বলেন, তাদের প্রতিনিধির উপস্থিতি ছাড়া কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে| কোথাও অনিয়ম দেখা গেলে স্থানীয়দের কাজ বন্ধ করে দেওয়ার আহ্বান জানান তিনি|
উল্লেখ্য, বালাগঞ্জ বাজারের জলাবদ্ধতা নিরসনে তাজপুর সড়কের পাশে ১ হাজার ৮০০ মিটার দীর্ঘ এ ড্রেন নির্মাণ করা হচ্ছে| এদিকে, স্থানীয় বাসিন্দারা প্রকল্পে সব ধরনের অনিয়মের নিরপেক্ষ তদন্ত, মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার, ˆবদ্যুতিক খুঁটি অপসারণ এবং প্রাক্কলন অনুযায়ী কাজ সম্পন্ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন|






