গ্রীন জেমস ইন্টারন্যাশনাল স্কুলে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৬, ৮:১২:২১ অপরাহ্ন

সিলেটের গ্রীন জেমস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে| সোমবার দুপুরে দক্ষিণ সুরমায় কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. মো. আল মাহির ফেরদৌস| প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুল ওয়াহিদ, পরিচালক মো. আব্দুল আউয়াল, পরিচালক মো. খয়ের আহমদ ও পরিচালক মো. সিরাজ উদ্দিন চৌধুরী|
¯^াগত বক্তব্যে অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান শিক্ষার্থীদের সাফল্যে আনন্দ প্রকাশ করে অভিভাবক ও শিক্ষকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান| শ্রেণি শিক্ষক পিয়া বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন নার্গিস সুলতানা, আবুল কালাম আজাদ ও পারভেজ আহমেদ সানি| বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সফলতা কর্তৃপক্ষ, শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সমš^য়ের ওপর নির্ভরশীল| তারা পাঠ্য শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ˆনতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন|
প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. আল মাহির ফেরদৌস বলেন, ভালো ফলাফলের পাশাপাশি ˆনতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলাই প্রতিষ্ঠানের লক্ষ্য| তিনি জানান, গ্রীন জেমস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে অষ্টম শ্রেণি পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে অধ্যয়নের সুযোগ দেওয়া হচ্ছে, যা প্রতিষ্ঠানের শিক্ষাবান্ধব অঙ্গীকারের অংশ| অনুষ্ঠানের শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ| বিজ্ঞপ্তি






