সেন্ট্রাল হাসপাতালকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৬, ৮:২২:১৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : অনিয়মের অভিযোগে নগরীর হাওয়াপাড়ার সেন্ট্রাল হাসপাতালকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত| একইসঙ্গে আগামী ২ সপ্তাহের মধ্যে লাইসেন্স নবায়ন করার আল্টিমেটাম দেওয়া হয়েছে| বুধবার (২২ জুলাই) বিকেলে সিলেট জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ অভিযানে এই জরিমানা করা হয়|
ভ্রাম্যমান আদালত জানায়, সেন্ট্রাল হাসপাতালে প্রয়োজনীয় তদারকি ও পরিদর্শনকালে নানা অসঙ্গতি পরিলক্ষিত হয়| এর প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়| জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির হাসান সজিব অভিযানে নেতৃত্ব দেন| তিনি জানান, জন¯^ার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে| আগামী ১৫ দিনের মধ্যে হাসপাতালের লাইসেন্স নবায়ন করতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হবে|
¯^াস্থ্য খাতের শৃঙ্খলা ফেরাতে সিলেটে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছে প্রশাসন| এর আগে গত সোমবার মির্জাজাঙ্গালের সেফওয়ে হাসপাতালকে জরিমানা ও সিলগালা করা হয়| এ ছাড়া মঙ্গলবার শিবগঞ্জের আল-বারাকা চক্ষু হাসপাতালেও একই ধরনের অনিয়ম পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা ও লাইসেন্স নবায়নের জন্য দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল| জন¯^াস্থ্যের ঝুঁকি নিরসনে জেলা প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে|






